News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি সরকারের হাতে থাকবে আমলাদের বদলির অধিকার : সুপ্রিম কোর্ট
Image

দিল্লি সরকারের হাতে থাকবে আমলাদের বদলির অধিকার : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১১ মে (হি.স) : দিল্লির আমলাদের বদলির অধিকার থাকবে দিল্লির সরকারের হাতে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় দিয়েছে।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এমআর শাহ, বিচারপতি কৃষ্ণ মুরারি, বিচারপতি হিমা কোহলি, বিচারপতি পিএস নরসিমা–এর সাংবিধানিক বেঞ্চ নির্দেশ দিয়েছে, পাবলিক অর্ডার, আইন-শৃঙ্খলা এবং ভূমি ছাড়া যাবতীয় বিষয়ের ক্ষেত্রে দিল্লি সরকারের হাতে ক্ষমতা থাকবে। এদিন শীর্ষ আদালত জানায় দিল্লি কেন্দ্রশাসিত রাজ্য হওয়ায় অন্য রাজ্যের তুলনায় অধিকার কম। নির্বাচিত সরকার মানুষের কাছে জবাব দিতে বাধ্য। নির্বাচিত সরকারের প্রশাসনের উপরে নিয়ন্ত্রণ থাকা দরকার বলে মন্তব্য করে আদালত। প্রধান বিচারপতি বলেন, ‘যদি একজন অফিসার সরকারের ডাকে সাড়া না দেয়, তাহলে যৌথ দায়বদ্ধতা কমিয়ে দেওয়া হয় ।’ ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এদিন আরও বলেন, ‘দিল্লি বিধানসভাকে জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব করার জন্য আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে। মৌলিক কাঠামোর একটি অংশ গঠন করে গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোর নীতি। যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিভিন্ন স্বার্থের বেঁচে থাকা নিশ্চিত করে এবং বিভিন্ন চাহিদা মেটায়।’

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top