News Flash

  • Home
  • খেলা
  • মোহনবাগান ছেড়ে চলে গেলেন স্প্যানিশ ফুটবলার তিরি
Image

মোহনবাগান ছেড়ে চলে গেলেন স্প্যানিশ ফুটবলার তিরি

কলকাতা, ১০ মে (হি.স.) : দীর্ঘ দিন ধরেই চোটের কারণে খেলতে পারছিলেন না তিরি। এই মিডফিল্ডারকে ছেড়েই দিল মোহনবাগান। বুধবার স্প্যানিশ ফুটবলার নিজেই জানালেন যে তাঁর মোহনবাগানের সঙ্গে তিন বছরের সম্পর্ক শেষ হল। তিনি নিজেও অবাক হঠাৎ করে দল তাঁকে ছেড়ে দেওয়ায়।

বুধবার তিরি টুইট করে লেখেন, “গত তিন বছরের জন্য ধন্যবাদ এটিকে মোহনবাগান। সমর্থকদের ধন্যবাদ আমাকে ভালবাসার জন্য। অন্য ভাবে বিদায় জানাতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই এটা ঘটল। জীবনে কিছু কিছু সিদ্ধান্ত এই ভাবেই নিতে হয়। নতুন সুযোগ পাওয়ায় আমি বিশ্বাস করি। সকলকে খুব মিস করব।” এই লেখার সঙ্গে মোহনবাগানের জার্সিতে তাঁর খেলার বেশ কিছু ভিডিয়ো পোস্ট করেন তিরি।

২০২০ সালে সবুজ-মেরুনে যোগ দেন তিরি। ২০১৫ সালে এটিকে-তে যোগ দিয়েছিলেন তিনি। পরে জামশেদপুর এফসি-তেও খেলেন। মোহনবাগানের হয়ে তিন বছরে ৩৮টি ম্যাচ খেলেছেন লিগে। এক সময় আইএসএলের সব থেকে বেশি ম্যাচ খেলা বিদেশি ছিলেন তিরি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top