News Flash

  • Home
  • খেলা
  • লো-স্কোরিং ম্যাচে ওপিসি-কে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অটুট পোলস্টা
Image

লো-স্কোরিং ম্যাচে ওপিসি-কে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অটুট পোলস্টা

ওপিসি:- ৯৪/১০(৩৯.২)

পোলস্টার:- ৯৫/৪(২২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।। লো-স্কোরিং ম্যাচে দুর্দান্ত জয় পোলস্টারের। হারিয়েছে ওল্ড প্লে সেন্টারকে। ছয় উইকেটের ব্যবধানে। পোলস্টার ক্লাব ছয় উইকেটের বড় ব্যবধানে জয় ছিনিয়ে তারা এখন পয়েন্ট তালিকার শীর্ষস্থান অটুট রেখেছে। পঞ্চম দিনের খেলা শেষে ২ দল পোলস্টার ও ব্লাডমাউথ-এর পয়েন্ট সমসংখ্যক ১২ করে হলেও রানের গড়ের নিরিখে পোলস্টার শীর্ষেই রয়েছে। আজ, বুধবার এমবিবি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ শুরুতে টস জিতে পোলস্টার প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ওপিসি-কে আমন্ত্রণ জানায় ব্যাটিংয়ের জন্য। পঞ্চাশ ওভারের খেলায় ওপিসি ৩৯.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে সাকুল্যে ৯৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রাহুল চন্দ্র সাহা সর্বাধিক ২১ রান পায়। এছাড়া, দেবজিৎ সাহার ১৫ এবং দিপেন বিশ্বাসের ১৯ রান কিছুটা উল্লেখ করার মতো। পোলস্টারের অমরেশ দাস ২৪ রানে চারটি, সন্দীপ সরকার নয় রানে তিনটি এবং দ্বৈপায়ন ভট্টাচার্য ২৩ রানে দুইটি উইকেট তুলে নেয়। এছাড়া, কাজল সূত্রধর পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে পোলস্টার ২২ ওভার খেলে চার উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। শুরুতে ৩৭ রানের মধ্যে তিন উইকেট এর পতন ঘটলেও লো-স্কোরি়ং ম্যাচ হওয়ার কারণে পোলস্টার সহজে জয় তুলে নেয়। চার উইকেট হারিয়ে পোলস্টার জয়ের লক্ষ্যে পৌঁছায়। পোলস্টারের শিবম পাণ্ডে সর্বাধিক ৩২ রান পায়। তবে দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি স্বরূপ অমরেশ দাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top