News Flash

  • Home
  • খেলা
  • ইউনাইটেড বিএসটি-কে হারিয়ে ২য় শীর্ষস্থান অক্ষুণ্ন ব্লাডমাউথের
Image

ইউনাইটেড বিএসটি-কে হারিয়ে ২য় শীর্ষস্থান অক্ষুণ্ন ব্লাডমাউথের

ব্লাডমাউথ-‌২৯৫/১০(৪৭.৫)

ইউবিএসটি-‌২১৩/১০(৩৬.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মে।।জয়ের ধারা অব্যহত রাখলো ব্লাডমাউথ ক্লাব। টানা জয় পেয়ে লিগ টেবিলের দ্বিতীয় শীর্ষস্থান অক্ষুণ্ন রাখলো ব্লাডমাউথ। বুধবার ৮২ রানে পরাজিত করলো লড়াকু ইউ বি এস টি-‌কে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি প্রথম ডিভিশন ক্রিকেটে। শহীদ কাজল ময়দানে অনুষ্ঠিত ম্যাচে ব্লাডমাউথ ক্লাবের গড়া ২৯৫ রানের জবাবে ইউ বি এস টি ২১৩ রান করতে সক্ষম হয়। সকালে ইউ বি এস টি-‌র অধিনায়ক মনোজিৎ দাস টসে জয়লাভ করে ব্লাডমাউথ ক্লাবকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান। শুরু থেকেই বড় স্কোর গড়ার দিকে এগিয়ে গেছে ব্লাডমাউথ। শেষ পর্যন্ত ৪৭.‌৫ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৯৫ রান করে। দলের পক্ষে রণদীপ পাল ৭৬ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৩, স্বপন দাস ৫১ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬১, প্রশান্ত ভান্ডারি ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২,বাপ্পা দাস ১৭ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮,রীতেশ রাই ৫৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮ এবং দলনায়ক তুষার সাহা ১৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। ইউ বি এস টি-‌র পক্ষে সৌরভ সিং (‌৪/‌৫৪), রাজা নিগম (‌৩/‌৬৫) এবং সাগর সরকার (‌২/‌৫০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউ বি এস টি ২১৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সৌরভ সিং ৫৬ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮০,অরূপ সিনহা রায় ৪০ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ৫ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ এবং সাগর সরকার ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। ব্লাডমাউথের পক্ষেপ্রশান্ত ভান্ডারি (‌৩/‌২৮) সফল বোলার।‌‌

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top