News Flash

  • Home
  • দেশ
  • গিতালদহে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে গ্রেফতার ৬, উদ্ধার আগ্নেয়াস্ত্র
Image

গিতালদহে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের জেরে গ্রেফতার ৬, উদ্ধার আগ্নেয়াস্ত্র

দিনহাটা, ১০ মে (হি. স.) : কোচবিহারের গিতালদহে লাগাতার গোষ্ঠী সংঘর্ষের জেরে তৃণমূলের বহিষ্কৃত দাপুটে নেতা তথা পঞ্চায়েত সদস্য আবু আল আজাদ ও পঞ্চায়েত সমিতির সদস্য সহ ৬ জনকে গ্রেফতার করল দিনহাটা থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৩টি আগ্নেয়াস্ত্র ও ১১ রাউন্ড গুলি।

বুধবার পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গিতালদহে বিশাল পুলিশবাহিনী অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। ধৃত ওই পঞ্চায়েত সদস্যের নাম জাকির হোসেন। তিনি তৃণমূলের গিতালদহ-১ অঞ্চলের চেয়ারম্যান পদে রয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে লাগাতার গোষ্ঠী সংঘর্ষের জেরে এই পুলিশি অভিযান। গিতালদহে তৃণমূল নেতাদের ধরতে গেলে বাধা পেতে হয় পুলিশের একাংশকে। এরপর পুলিশ পার্টি অফিসে ভাঙচুর করে বলে অভিযোগ। এদিন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানিরাজ বলেন, ‘৬ জনকে গ্রেফতার করা হয়েছে। লাগাতার অভিযান চলবে।’

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top