News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সন্তান জন্ম দেওয়ার পূর্বে গর্ভবতী মায়ের জঙ্গল থেকে উদ্ধার মৃতদেহ
Image

সন্তান জন্ম দেওয়ার পূর্বে গর্ভবতী মায়ের জঙ্গল থেকে উদ্ধার মৃতদেহ

আগরতলা, ১০ মে (হি.স.) : সন্তান প্রসবের কয়েক ঘন্টা পূর্বে এক গর্ভবতী মায়ের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে।খোয়াই পূর্বগণকী জামটিলা এলাকায় ওই মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার বাপের বাড়ির সদস্যদের অভিযোগ, খুন করে দেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

মৃতার বাপের বাড়ির জনৈক সদস্য জানিয়েছেন, খোয়াই থানাধীন পূর্ব গনকী গ্রামের জামটিলা এলাকার বাসিন্দা সুমিতা দেববর্মা(৩৩) দশ মাসের গর্ভবতী ছিলেন। তাঁর স্বামীর নাম সুমন্ত দেববর্মা। তিনি পেশায় চাকুরিচ্যুত ১০৩২৩’র শিক্ষক ছিলেন। হাসপাতাল থেকে আজকে সন্তান প্রসবের তারিখ দেওয়া হয়েছিল। কিন্তু মঙ্গলবার বিকাল থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা রাতে অনেক খোজাঁখুজি করলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

কিন্তু বুধবার সকালে শ্বশুরবাড়ি থেকে কিছুটা দূরের জঙ্গলে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে খোয়াই মহিলা থানার ওসি মিনা দেববর্মা সহ অন্যান্য মহিলা অফিসাররা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। পুলিশ গাছ থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top