News Flash

Image

ত্রিপুরায় জঙ্গলে পঁচাগলা মৃতদেহ উদ্ধার

কুমারঘাট(ত্রিপুরা), ১০ মে (হি.স.) : ত্রিপুরায় জঙ্গলে এক যুবকের পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। কুমারঘাট ৯১ মাইল এলাকায় মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ কুমারঘাট থানায় খবর দিয়েছেন।পুলিশের প্রাথমিক ধারণা, অতিরিক্ত নেশা সেবনের ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের। কারণ, মৃতদেহের পাশ থেকে সিরিঞ্জ সহ ড্রাগসের কৌটা উদ্ধার হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফটিকরায় হাসপাতালে পাঠিয়েছে।

মহকুমা পুলিশ আধিকারিক কমল দের্ববমা জানিয়েছেন, বুধবার সকাল আনুমানিক ১০টা নাগাদ স্থানীয় মানুষ কুমারঘাট উত্তর পাবিয়াছড়ায় অসম-আগরতলা জাতীয় সড়কের পাশে জঙ্গল থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন। তাঁরা জঙ্গলে গিয়ে পঁচাগলা একটি দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাঁরা খবর পাঠায় কুমারঘাট থানায়। পুলিশ ছুটে গিয়ে জঙ্গল থেকে যুবকের দেহ উদ্ধার করে নিশ্চিত হন তাঁর মৃত্যু হয়েছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মৃতের এখনো পর্যন্ত পরিচয় জানা যায়নি। মৃতদেহটি দশ থেকে পনেরো দিন ধরে ওই জঙ্গলে পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত নেশা সেবনের ফলে মৃত্যু হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। কারণ,মৃতদেহের পাশ থেকে সিরিঞ্জ সহ ড্রাগসের কৌটা উদ্ধার করেছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে নির্ধারিত সময়ের বাইরে ট্রাক থেকে পণ্য ওঠানামায় ট্রাফিক পুলিশের অভিযান

আগরতলা, ১২ সেপ্টেম্বর: আগরতলার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা মহারাজগঞ্জ বাজারে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালাল ট্রাফিক দপ্তর। শনিবারের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে, শোক প্রকাশ, তিপরা মথার দলীয় পতাকা অর্ধনমিত রাখার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top