News Flash

Image

এবার লামডিং-বদরপুর পাহাড়ে ছুটবে ডেমু বিশেষ যাত্রীবাহী ট্রেন

হাফলং (অসম), ১০ মে (হি.স.) : লামডিং-বদরপুর পাহাড় লাইনে এবার ছুটবে ডেমু বিশেষ যাত্রীবাহী ট্রেন। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ পাহাড় লাইনে শুরু করতে চলছে ডেমু বিশেষ যাত্রী রেল।

আগরতলা রেলপথে অনেক আগেই শুরু হয়েছে ডেমু। পরবর্তীতে এই ডেমু রেল পরিষেবা ধর্মনগর থেকে করিমগঞ্জ পর্যন্ত সম্প্রসারিত করা হয়। এবার এই বিশেষ ডেমু রেল পরিষেবা লামডিং থেকে বদরপুর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ। তবে এখনও লামডিং-বদরপুরের মধ্যে প্রস্তাবিত ডেমু রেল পরিষেবা কবে শুরু হবে তা সঠিকভাবে জানানো না হলেও রেল সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের শেষ সপ্তাহ থেকে এই বিশেষ রেল পরিষেবা শুরু হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে।

জানা গেছে, লামডিং-বদরপুরের মধ্যে চলাচলকারী এই ডেমু বিশেষ ট্রেন পাহাড় লাইনের সবগুলি স্টেশনে দাঁড়াবে। ইতিমধ্যে লামডিং-বদরপুরের মধ্যে ডেমু বিশেষ যাত্রীবাহী ট্রেন পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে। ইতিমধ্যে ডেমু বিশেষ যাত্রীবাহী ট্রেনের কোচ বদরপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে উত্তরপূর্ব সীমান্ত রেল লামডিং-বদরপুরের মধ্যে ডেমু বিশেষ যাত্রীবাহী ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়ায় পাহাড় লাইনের আশপাশে যে সব গ্রাম রয়েছে ওই সব গ্রামের মানুষ কিছুটা হলেও উপকৃত হবেন।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top