News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ রবীন্দ্র কাননে গুচ্ছ কর্মসূচি
Image

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজ রবীন্দ্র কাননে গুচ্ছ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে সার্কিট হাউসের সংলগ্ণ রবীন্দ্র কাননে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷  সার্কিট হাউসের সংলগ্ণ রবীন্দ্র কাননকে নতুন সাজে সাজিয়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে এই উদ্যোগ গ্রহণ করা হয়৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মর মূর্তি নতুন করে রং দিয়ে সাজিয়ে তোলা হয়েছে৷ এছাড়া সমগ্র রবীন্দ্র কানন চত্বর সাজিয়ে তোলা হচ্ছে৷ পঁচিশে বৈশাখ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই রবীন্দ্র কানন চত্বরে অনুষ্ঠিত হবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠান৷এ উপলক্ষে নানা সাংসৃকতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা এবং আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top