News Flash

  • Home
  • প্রধান খবর
  • এশিয়া কাপ আয়োজন নিয়ে আরও কোণঠাসা পাকিস্তান, ভারতের পাশে দাঁড়াল বাংলাদেশ -শ্রীলঙ্কা
Image

এশিয়া কাপ আয়োজন নিয়ে আরও কোণঠাসা পাকিস্তান, ভারতের পাশে দাঁড়াল বাংলাদেশ -শ্রীলঙ্কা

দুবাই, ৮ মে (হি.স.) : এশিয়া কাপ আয়োজন নিয়ে ভারতীয় বোর্ডের অনড় মনোভাবের জন্য আরো চাপে পাকিস্তান। আর এই সুযোগটা নিতে চাইছে শ্রীলংকা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এই দুটি দেশ নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজন করতে চাইছে। ভারতের মতো এই দুই দেশও চাইছে না এশিয়া কাপ হোক পাকিস্তানে।

দীর্ঘদিন ধরেই ভারতীয় ক্রিকেট বোর্ড বলে আসছে পাকিস্তানে যদি এশিয়া কাপ হয় তাহলে ভারতীয় দল পাকিস্তানের পাঠানো হবে না। এই সিদ্ধান্তে আজও অনড় বিসিসিআই। এ নিয়ে গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ড নানাভাবে ভারতকে পাল্টা চাপ দিলেও ভারত সুর নরম করেনি।

ভারতের চাপে পাকিস্তান ক্রিকেট বোর্ড এশিয়া কাপ নিয়ে বিকল্প প্রস্তাব দিয়েছিল। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাব ছিল শুধু ভারতের ম্যাচগুলি নিরপেক্ষ কোনও দেশে আয়োজন করার। পাকিস্তানের সেই বিকল্প প্রস্তাবেও রাজি হননি বিসিসিআই। প্রথম থেকেই ভারত চাইছে পুরো এশিয়া কাপই পাকিস্তানের পরিবর্তে অন্য দেশে হোক। আর এই সুযোগটাই এবার নিতে চাইছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

Releated Posts

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top