News Flash

  • Home
  • দেশ
  • প্রাথমিকের তদন্ত নিয়ে সিবিআই-কে প্রশ্ন হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের
Image

প্রাথমিকের তদন্ত নিয়ে সিবিআই-কে প্রশ্ন হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের

কলকাতা, ৮ মে (হি. স.) : প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ঠিক কোন অনিয়মের তদন্তে নেমেছে সিবিআই? জানতে চাইল কলকাতা হাই কোর্ট। সোমবার হাই কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই প্রশ্ন তুলেছে।

প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বেশ কয়েকটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই সম্প্রতি সুপ্রিম কোর্টকেও জানিয়েছে, তারা প্রাথমিকে নিয়োগের পুরো প্রক্রিয়া নিয়েই তদন্ত করছে। হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ অবশ্য সিবিআইকে জবাব দেওয়ার জন্য ১৫ মে পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। এই প্রশ্নের জবাব রিপোর্টের আকারে আদালতে পেশ করতে হবে সিবিআইকে।

২০১৬ সালের প্রাথমিকে নিয়োগে অনিয়মের অভিযোগে বেশ কিছু মামলা চলছে হাই কোর্টে। এর মধ্যে একটি জনস্বার্থ মামলার শুনানি ছিল হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। বেঞ্চ সিবিআইয়ের কাছে জানতে চেয়েছে, প্রাথমিক স্কুলে যে ২৬৯ জনকে বেআইনি ভাবে নিয়োগ করার অভিযোগ, সিবিআই কি শুধু সেই বিষয়েই তদন্ত করছে না কি পুরো নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়েই চলছে তদন্ত?

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top