News Flash

  • Home
  • প্রধান খবর
  • কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্যপালের দ্বারস্থ হলেন এসসি কমিশনের কর্তা, তলব করতে চান ডিজি ও মুখ্যসচিবকে
Image

কালিয়াগঞ্জকাণ্ডে রাজ্যপালের দ্বারস্থ হলেন এসসি কমিশনের কর্তা, তলব করতে চান ডিজি ও মুখ্যসচিবকে

কলকাতা, ৭ মে (হি. স.) কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যু – জোড়া ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জানানোর পর রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হলেন জাতীয় তফসিলি (এসসি) কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। রবিবার তিনি রাজভবনে গিয়ে জানালেন, এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে তলব করতে চান। জাতীয় এসসি কমিশনের এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল।

কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং পুলিশের গুলিতে রাজবংশী যুবকের মৃত্যু – জোড়া ঘটনার জেরে আগেই রাজ্যে এসে এলাকা পরিদর্শন করেছেন জাতীয় তফসিলি (এসসি) কমিশনের প্রতিনিধিরা। রাজ্য পুলিশ ও প্রশাসনের ভূমিকায় যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার। পুলিশ নিজের ভূমিকা ঠিকমতো পালন করেনি বলে অভিযোগ তুলেছিলেন। পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জানানোর পর রাজ্যপালের দ্বারস্থ হলেন কমিশনের ভাইস চেয়ারম্যান। রবিবার বিকেলে অরুণ হালদার রাজভবনে গিয়ে দেখা করেন সি ভি আনন্দ বোসের সঙ্গে। আর জানান, তাঁরা এখানে রাজনীতি করতে আসেননি, ঘটনার প্রকৃত তদন্ত চান। কালিয়াগঞ্জের জোড়া মৃত্যু নিয়ে পুলিশের রিপোর্ট তলব করা হয়েছে। সেই রিপোর্ট সন্তোষজনক না হলে ডিজি, মুখ্যসচিবকে তলব করা হবে। পরে বেরিয়ে অরূণ হালদার এও জানান, রাজ্যপাল সব বিষয়ে অবগত। তাঁর বক্তব্য মন দিয়ে শুনেছেন।
এসসি কমিশনের চেয়ারম্যানের এই মন্তব্যের তীব্র নিন্দা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন। তাঁর প্রতিক্রিয়া, গোটা দেশে নানা জায়গায় এমন অপ্রীতিকর ঘটনা ঘটছে। ক’জায়গায় যাচ্ছে কমিশন? শুধু বাংলায় কোনও ঘটনা ঘটলেই কেন্দ্র প্রতিনিধি পাঠায়।

Releated Posts

বিশ্বে উদ্ভাবন ও প্রবৃদ্ধির কেন্দ্র হিসেবে দ্রুত এগোচ্ছে ভারত: ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম বুধবার ভারতের উত্থানকে “বিশ্বে প্রবৃদ্ধি ও উদ্ভাবনের কেন্দ্র” হিসেবে উল্লেখ…

ByByNews Desk May 6, 2026

বিধানসভার মেয়াদ শেষ আজ, মমতার পদত্যাগ না করা নিয়ে মন্তব্য নয়: রাজ্য নির্বাচন আধিকারিক

কলকাতা, ৬ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর সরকার গঠনের সাংবিধানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে…

ByByNews Desk May 6, 2026

মমতা বন্দ্যোপাধ্যায় জনসমর্থন হারিয়েছেন, শিগগিরই রাজনৈতিক অস্তিত্ব মুছে যাবে: বিজেপির তীব্র আক্রমণ

নয়াদিল্লি, ৬ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে ঘিরে আক্রমণের তীব্রতা আরও বাড়াল বিজেপি নেতৃত্ব। বুধবার একাধিক বিজেপি…

ByByNews Desk May 6, 2026

পদত্যাগের প্রশ্নই নেই, বাংলার ফলের পর ভারত জোট মজবুত করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৫ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ১৫ বছরের শাসনের অবসানের পরও পদত্যাগের সম্ভাবনা সম্পূর্ণভাবে নাকচ করলেন বিদায়ী…

ByByNews Desk May 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top