News Flash

  • Home
  • খেলা
  • সন্তোষ স্মৃতি ১ম ডিভিশন লীগ ক্রিকেটে তিন মাঠে তিন ম্যাচ আজ
Image

সন্তোষ স্মৃতি ১ম ডিভিশন লীগ ক্রিকেটে তিন মাঠে তিন ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মে।। আগামীকাল ফের তিন মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে বিসিসি খেলবে মৌচাকের বিরুদ্ধে। দু-দলের পক্ষেই এটি তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বিসিসি ইউনাইটেড বিএসটির কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ও পি সি-কে ৭ উইকেটে হারিয়ে আগামীকাল মুখিয়ে রয়েছে জয়ের ধারা অব্যাহত রাখতে। অপরদিকে মৌচাক পরপর দুই ম্যাচে হার স্বীকার করে তৃতীয় ম্যাচে আগামীকাল ঘুরে দাঁড়াতে চাইছে। এমবিবি স্টেডিয়ামে ব্লাড মাউথ খেলবে চলমান সংঘের বিরুদ্ধে।  তৃতীয় ম্যাচে জয় অব্যাহত রেখে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মুখিয়ে রয়েছে চলমান সংঘ। অপরদিকে ব্লাড মাউথ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় অব্যাহত রাখার ইচ্ছে নিয়ে আগামীকাল মাঠে নামবে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে পোলস্টার খেলবে ইউনাইটেড বিএসটি-র বিরুদ্ধে। ইউনাইটেড বিএসটি একই রকম টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে। পোলস্টার চাইছে তৃতীয় ম্যাচে ফের জয়ের স্বাদ পেতে। কেননা, তারা প্রথম ম্যাচে মৌচাককে হারালেও দ্বিতীয় ম্যাচে চলমান সংঘের কাছে ছয় উইকেটে পরাজিত হয়েছিল।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top