ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ মে।। আগামীকাল ফের তিন মাঠে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সন্তোষ মেমোরিয়াল প্রথম ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে। নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে বিসিসি খেলবে মৌচাকের বিরুদ্ধে। দু-দলের পক্ষেই এটি তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচে বিসিসি ইউনাইটেড বিএসটির কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে ও পি সি-কে ৭ উইকেটে হারিয়ে আগামীকাল মুখিয়ে রয়েছে জয়ের ধারা অব্যাহত রাখতে। অপরদিকে মৌচাক পরপর দুই ম্যাচে হার স্বীকার করে তৃতীয় ম্যাচে আগামীকাল ঘুরে দাঁড়াতে চাইছে। এমবিবি স্টেডিয়ামে ব্লাড মাউথ খেলবে চলমান সংঘের বিরুদ্ধে। তৃতীয় ম্যাচে জয় অব্যাহত রেখে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মুখিয়ে রয়েছে চলমান সংঘ। অপরদিকে ব্লাড মাউথ নিজেদের দ্বিতীয় ম্যাচে জয় অব্যাহত রাখার ইচ্ছে নিয়ে আগামীকাল মাঠে নামবে। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে পোলস্টার খেলবে ইউনাইটেড বিএসটি-র বিরুদ্ধে। ইউনাইটেড বিএসটি একই রকম টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে আগামীকাল মাঠে নামবে। পোলস্টার চাইছে তৃতীয় ম্যাচে ফের জয়ের স্বাদ পেতে। কেননা, তারা প্রথম ম্যাচে মৌচাককে হারালেও দ্বিতীয় ম্যাচে চলমান সংঘের কাছে ছয় উইকেটে পরাজিত হয়েছিল।

সন্তোষ স্মৃতি ১ম ডিভিশন লীগ ক্রিকেটে তিন মাঠে তিন ম্যাচ আজ
Tags:
Releated Posts
ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…
ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি
ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…
মন্ধানা-শেফালির সামনে কঠিন পরীক্ষা, দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণই বড় চ্যালেঞ্জ: শিখা পাণ্ডে
নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘এ’-তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের ওপেনিং…
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…


















