News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের চুড়াইবা‌ড়ি‌ চেকগেটে উদ্ধার দুই কো‌টি টাকার নেশাজাতীয় কফ সিরাপ, গ্রেফতার দুই
Image

করিমগঞ্জের চুড়াইবা‌ড়ি‌ চেকগেটে উদ্ধার দুই কো‌টি টাকার নেশাজাতীয় কফ সিরাপ, গ্রেফতার দুই

বাজা‌রিছড়া (অসম), ৭ মে (হি.স.) : উত্তরপ্রদেশ থে‌কে অস‌মের ৮ নম্বর জাতীয় সড়ক ধ‌রে ত্রিপুরায় পাচা‌রের প‌থে করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন অসম-ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্তবর্তী চুড়াইবা‌ড়ি‌তে ধরা পড়েছে প্রায় দু কোটি টাকার নেশার কফ সিরাপ বোঝাই ছয় চাকার একটি ল‌রি। নেশাদ্রব্য পাচারের অভিযোগে গ্রেফতার করা হ‌য়ে‌ছে গা‌ড়ির চালক ও সহ-চাল‌ককে। ধৃত‌দের যথাক্রমে উত্তরপ্রদে‌শের মোরাদাবাদের কাঁথরোড সিভিল লাইনের জনৈক রাকেশ শর্মার ছেলে মায়ঙ্ক শর্মা এবং প্রয়াত হাবিব মিয়াঁর ছেলে বিশাল মিয়াঁ বলে পরিচয় পাওয়া গেছে।

চুড়াইবা‌ড়ি পুলিশ ওয়াচ পোস্টের নবাগত ইনচার্জ প্রণব মি‌লি জানান, শ‌নিবার মধ্যরা‌তে ইউপি ২১ বিএন ১৪০৪ নম্ব‌রের খুচ‌রো পণ্য সামগ্রী বোঝাই ল‌রি‌টি চুড়াইবা‌ড়ি আন্তঃরাজ্য সীমান্তে চেকগেটে আসার পর গা‌ড়ি‌টি‌তে তালা‌শি চালান তাঁরা। তালাশি চালিয়ে বি‌ভিন্ন পণ্য সামগ্রীর তলা থেকে ৩৫৩ কার্টু‌নে ৩৫ হাজার ৩০০ শিশি নেশার কোডাইন ফসফেট সিরাপ উদ্ধার হয়। উদ্ধারকৃত কফ সিরাপগুলির বাজারমূল্য দুই কো‌টি টাকা হ‌বে।

তিনি জানান, রাতে তা‌দের‌ বাজা‌রিছড়া থানায় আট‌কে রে‌খে জেরা করা হয়। জেরায় প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত‌দের বিরু‌দ্ধে পু‌লিশ সু‌নি‌র্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু ক‌রে‌ছে।

Releated Posts

শিশুশ্রম নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যের সকল স্তরের…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ‘বিহুর রাজা’র অবদান স্মরণ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ১২ জুন (আইএএনএস) : প্রখ্যাত অসমীয়া লোকসংগীত শিল্পী ও ‘বিহুর রাজা’ নামে খ্যাত খগেন মহন্তের মৃত্যুবার্ষিকীতে তাঁকে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top