News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম জেলায় পুলিশ সুপারের নেতৃত্বে টাস্ক ফোর্সের টহল আগরতলায়
Image

পশ্চিম জেলায় পুলিশ সুপারের নেতৃত্বে টাস্ক ফোর্সের টহল আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ রাজধানীর আগরতলা শহর ও শহরতলী এলাকায় রাত্রিকালীন পুলিশি বিশেষ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ অপরাধ প্রবণতা শূন্যের কোটায় নিয়ে আসার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ টাক্স ফোর্স গঠন করেছেন৷ অপরাধ প্রবণতা শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যেই এ ধরনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ রাজ্য সরকার ও রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করলেও এই পরিকল্পনা বাস্তবায়ন করা রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ নেশার দৌলতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে৷ বেড়ে চলেছে চুরি ছিনতাই এর ঘটনাও৷ উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুলিশের অপরাধ দমন শাখা কে নিয়ে একটি বিশেষ টাক্স ফোর্স গঠন করেছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই টাক্স ফোর্স আগরতলা শহর ও  শহরতলী এলাকায় অপরাধ প্রবণতা রোধ করতে ময়দানে নেমেছে৷ পশ্চিম জেলার জেলা পুলিশ সুপারের নেতৃত্বে টাস্ক ফোর্স বাহিনী আগরতলা শহরের বিভিন্ন অলিগলিতে টহল দিতে শুরু করেছে৷ জেলা পুলিশ সুপার জানিয়েছেন নেশার বিরুদ্ধে অভিযান জোরদর করতেই এ ধরনের বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন৷

Releated Posts

৬০ ঊর্ধ্ব নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্রসহ একাধিক সুবিধার দাবি কংগ্রেসের

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যের ৬০ ঊর্ধ্ব বয়োজ্যেষ্ঠ নাগরিকদের জন্য বিশেষ পরিচয়পত্র প্রদানসহ বিভিন্ন সরকারি ও পরিষেবা ক্ষেত্রে বিশেষ…

ByByNews Desk Sep 19, 2026

ইসকন মন্দিরে ভক্তিভরে পালিত রাধাষ্টমী, বিশেষ পূজার্চনায় সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: পঞ্জিকা অনুসারে প্রতি বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী। কৃষ্ণ জন্মাষ্টমীর পর…

ByByNews Desk Sep 19, 2026

৬৭ কেজির বেশি শুকনো গাঁজা উদ্ধার, গ্রেফতার গাড়িচালক

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে সোনামুড়া থানার অন্তর্গত ধনপুর বাজার এলাকায় বিপুল পরিমাণ শুকনো…

ByByNews Desk Sep 19, 2026

মাদক মামলায় বাংলাদেশি নাগরিকের ১২ বছরের কারাদণ্ড

সোনামুড়া, ১৯ সেপ্টেম্বর: মাদক পাচার ও অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের মামলায় এক বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top