নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ মে৷৷ রাজধানীর আগরতলা শহর ও শহরতলী এলাকায় রাত্রিকালীন পুলিশি বিশেষ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে৷ অপরাধ প্রবণতা শূন্যের কোটায় নিয়ে আসার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্র আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ টাক্স ফোর্স গঠন করেছেন৷ অপরাধ প্রবণতা শূন্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যেই এ ধরনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ রাজ্য সরকার ও রাজ্যকে নেশা মুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করলেও এই পরিকল্পনা বাস্তবায়ন করা রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছে৷ নেশার দৌলতেই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে৷ বেড়ে চলেছে চুরি ছিনতাই এর ঘটনাও৷ উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করার জন্য পুলিশের অপরাধ দমন শাখা কে নিয়ে একটি বিশেষ টাক্স ফোর্স গঠন করেছে রাজ্য সরকার৷ ইতিমধ্যেই টাক্স ফোর্স আগরতলা শহর ও শহরতলী এলাকায় অপরাধ প্রবণতা রোধ করতে ময়দানে নেমেছে৷ পশ্চিম জেলার জেলা পুলিশ সুপারের নেতৃত্বে টাস্ক ফোর্স বাহিনী আগরতলা শহরের বিভিন্ন অলিগলিতে টহল দিতে শুরু করেছে৷ জেলা পুলিশ সুপার জানিয়েছেন নেশার বিরুদ্ধে অভিযান জোরদর করতেই এ ধরনের বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন৷

পশ্চিম জেলায় পুলিশ সুপারের নেতৃত্বে টাস্ক ফোর্সের টহল আগরতলায়
Tags:

















