কোচবিহার, ৫ মে (হি.স.) : পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চালক সহ ৬ জন ৷ শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুণ্ডিবাড়ি থানার খাগড়াবাড়ি চৌপথিতে ৷ দুর্ঘটনার জেরে রাস্তার পাশে উলটে যায় ইট বোঝাই লরিটি। লরিটির সামনের দিকের অংশ দুমড়ে যায়৷ অন্যদিকে পিকআপ ভ্যানটি রাস্তার পাশে ছিটকে যায় ৷
পুলিশ জানিয়েছে, আজ সকাল ৬টা নাগাদ খাগড়াবাড়ি মোড় থেকে নিউ কোচবিহারের দিকে যাচ্ছিল পিকআপ ভ্যানটি। খাগড়াবাড়ি মোড়ের কাছে ভ্যানটি ঘোরাতে গেলে নিউ কোচবিহার থেকে খাগড়াবাড়ির দিকে আসা ইট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ৷ লরিটি ইট সমেত উলটে যায় রাস্তার পাশে। দ্রুত গতির কারণে দুর্ঘটনা কিনা তদন্ত করছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ ৷

