News Flash

  • Home
  • দেশ
  • বাহরাইচে সড়ক দুর্ঘটনায় পাঁচজন হত, জখম দশ
Image

বাহরাইচে সড়ক দুর্ঘটনায় পাঁচজন হত, জখম দশ

বাহরাইচ, ৫ মে (হি.স.) : বৃহস্পতিবার রাতে তিলক অনুষ্ঠান থেকে ফেরার পথে এক অটোর উপর একটি ডাম্পার ধাক্কা মারে। এই দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে উত্তর প্রদেশের বাহরাইচ জেলার কায়সারগঞ্জ কোতোয়ালি এলাকায়। দুর্ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

শুক্রবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলার হুজুরপুর থানার অন্তর্গত পুরানি গ্রামের বাসিন্দার বিয়ে কায়সারগঞ্জ কোতোয়ালি এলাকার রুকনাপুর গ্রামে তিলক অনুষ্ঠান সেরে রাতে সবাই ফিরে যাচ্ছিল। রাত একটা নাগাদ সমস্ত অটো আরোহীরা লখনউ-বাহরাইচ সড়কের কায়সারগঞ্জ কোতোয়ালির মাদানি হাসপাতালের সামনে পৌঁছলে ডাম্পারটি প্রবল বেগে অটোকে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। আহত হয়েছে ১০ জন। পুলিশ আহতদের অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে নিয়ে যায়। বাহরাইচে সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Releated Posts

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026

দিল্লির সদর বাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, দোকানদার গ্রেফতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির সদর বাজার এলাকায় ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল। পুলিশ জানিয়েছে,…

ByByNews Desk Sep 21, 2026

বাংলার উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ, বললেন, ‘চূড়ান্ত ফল কী হবে, সবাই জানেন’

শিলিগুড়ি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচন নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন রাজ্যের মন্ত্রী…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top