News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেডিওগ্রাফার নিয়োগের দাবিতে স্বাস্থ্য দফতরে ডেপুটেশন
Image

রেডিওগ্রাফার নিয়োগের দাবিতে স্বাস্থ্য দফতরে ডেপুটেশন

আগরতলা, ৪ মে (হি.স.) : রেডিওগ্রাফার নিয়োগের দাবিতে ফের স্বাস্থ্য দফতরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক যুবতীরা। তাঁদের দাবি, অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক।

প্রশিক্ষণপ্রাপ্ত জনৈক রেডিওগ্রাফার জানিয়েছেন, ত্রিপুরায় প্রায় ৩৫০জন প্রশিক্ষণপ্রাপ্ত রেডিওগ্রাফার আছেন। এয়োদশ বিধানসভা নির্বাচনের আগে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হলে সকলকেই আশ্বাস দেওয়া হয়েছিল অতিসত্বর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। তাঁদের অভিযোগ,পর্রবতী সময়ে স্বাস্থ্য দফতর থেকে ১০৬টি শূন্যপদের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত একজনকেও নিয়োগ করা হয়নি।

তাঁদের আরও অভিযোগ, সর্বশেষ ২০১৭ সালে রেডিওগ্রাফার নিয়োগ করা হয়েছিল। তারপর থেকে স্বাস্থ্য দপ্তর নতুন কাউকেই ওই পদে নিয়োগ করেনি। কিন্তু রাজ্যের বিভিন্ন হাসপাতালে রেডিওগ্রাফার কর্মীর অভাবে পরিষেবায় ব্যাহত হচ্ছে। তাই নিয়োগের দাবিতে পুনরায় স্বাস্থ্য দফতরে অধির্কতার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে বেকার যুবক যুবতীরা।

Releated Posts

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top