News Flash

  • Home
  • দেশ
  • মধ্যরাতে যন্তর মন্তরে ধুন্ধুমার, আন্দোলনরত কুস্তিগিরদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘাত
Image

মধ্যরাতে যন্তর মন্তরে ধুন্ধুমার, আন্দোলনরত কুস্তিগিরদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘাত

নয়াদিল্লি, ৪ মে (হি.স.): মধ্যরাতে ধুন্ধুমার কাণ্ড দিল্লির যন্তর মন্তরে, যৌন নিপীড়নের অভিযোগে অবস্থানরত কুস্তিগীরদের সঙ্গে দিল্লি পুলিশের সংঘাত নতুন করে উত্তেজনার সৃষ্টি করেছে। এ বিষয়ে অবশ্য ডিসিপি প্রণব তায়াল বলেছেন, “সোমনাথ ভারতী যন্তর মন্তরে প্রতিবাদের স্থানে ভাঁজ করা বিছানা নিয়ে আসেন। যেহেতু সেখানে কোনও অনুমতি ছিল না, আমরা অনুমতি দিইনি, তাই প্রতিবাদী কুস্তিগীরদের সমর্থকদের কেউ কেউ ট্রাক থেকে বিছানাগুলি বের করার চেষ্টা করে এবং এর ফলে হাতাহাতি হয়।” ডিসিপি আরও জানিয়েছেন, “আমরা কুস্তিগীরদের বলেছি তাঁদের অভিযোগ জানাতে এবং যথাযথ ব্যবস্থা নেব।

ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতারি চেয়ে দিল্লির যন্তর মন্তরে চলছে কুস্তিগীরদের আন্দোলন। সেখানেই বুধবার মধ্যরাতে হঠাৎ পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে শুরু হয় কথা কাটাকাটি। শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পৌঁছয়। বৃহস্পতিবার কুস্তিগীরদের আন্দোলন দ্বাদশতম দিনে পড়েছে। বিনেশ ফোগট বলেন, “সারা দিন বৃষ্টি হওয়ার ফলে মাটি ভিজে থাকায় আমরা বিক্ষোভস্থলে খাট পাতার চেষ্টা করছিলাম। তখনই পুলিশ আমাদের উপর হামলা করে। একজনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। এই সময় ধাক্কধাক্কিতে কেউ কেউ মাথাতেও আঘাত পান।” এর পরেই কান্নায় ভেঙে পড়েন বিনেশ।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026

নিট প্রশ্নফাঁস ইস্যুতে রাজনীতি নয়, শিক্ষাব্যবস্থার সংস্কারেই জোর দেওয়া উচিত: মায়াবতী

লখনউ, ২৫ জুলাই (আইএএনএস): নিট-ইউজি (NEET-UG) প্রশ্নফাঁস এবং বিভিন্ন পরীক্ষায় অনিয়মের ঘটনাকে কেন্দ্র করে সরকার ও বিরোধীদের মধ্যে…

ByByNews Desk Jul 25, 2026

নতুন প্রজন্মকে নির্দেশ নয়, আলোচনার মাধ্যমে বোঝাতে হবে: প্রশ্নফাঁস আন্দোলনের আবহে মোহন ভাগবত

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে প্রশ্নফাঁস ও বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে চলা আন্দোলনের আবহে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের যৌথ মিছিল ঘিরে উত্তেজনা

কলকাতা, ২৪ জুলাই (আইএএনএস) : নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার কলকাতার ধর্মতলা (এসপ্ল্যানেড) এলাকায় ককরোচ জনতা…

ByBySandeep Biswas Jul 24, 2026

ছাত্র আন্দোলনে যোগ দিতে ‘এসআই পদ থেকে ইস্তফা’ দেওয়ার দাবি ভুয়ো, স্পষ্ট করল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ২৪ জুলাই (আইএএনএস): যন্তর মন্তরে চলা ছাত্র আন্দোলনে যোগ দিতে দিল্লি পুলিশের এক সাব-ইন্সপেক্টর (এসআই) চাকরি থেকে…

ByBySandeep Biswas Jul 24, 2026

বিহারে উত্তেজনার জেরে মুজফ্ফরপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ, জেহানাবাদে গ্রেপ্তার ১৫

পাটনা, ২৪ জুলাই (আইএএনএস): রাজ্যের বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অশান্তি ও হিংসার ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করেছে…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top