News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • পাথারকা‌ন্দির লঙ্গাই নদীর বিপদসংকুল বাঁধ পরিদর্শন বিভাগীয় মন্ত্রী পীযূষের
Image

পাথারকা‌ন্দির লঙ্গাই নদীর বিপদসংকুল বাঁধ পরিদর্শন বিভাগীয় মন্ত্রী পীযূষের


পাথারকা‌ন্দি (অসম), ৩ মে (হি.স.) : পূৰ্ব নির্ধা‌রিত সূচি অনুযায়ী আজ বুধবার রাজ্যের জলসম্পদ দফতর তথা ক‌রিমগঞ্জ জেলার অভিবাবক মন্ত্রী পীযূষ হাজরিকা পাথারকান্দির লঙ্গাই নদীর বিপদসংকুল বাঁধের বর্তমান পরিস্থিতি স‌রেজ‌মি‌নে খ‌তি‌য়ে দে‌খে গে‌লেন। সঙ্গে ছিলেন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এবং বিভাগীয় ইঞ্জিনিয়াররা।

এদিন মন্ত্রী প্রথমে শিলচরের কুম্ভিরগ্রাম বিমানবন্দর থেকে সোজা চলে যান হাইলাকান্দি‌তে। সেখান থে‌কে পৌছেন রাতাবাড়িতে। সেখানকার নির্ধা‌রিত স্থানসমুহ প‌রিদর্শন ‌শেষে বিভাগীয় কর্মী ও প্রশাস‌নের সা‌থে পর্যালোচনা সভা শেষ ক‌রে সড়কপ‌থে মন্ত্রী পাথারকা‌ন্দি‌র উদ্দে‌শ্যে রওয়ানা হন। দোহা‌লিয়া থে‌কে তাঁকে বাইক মিছল করে নি‌য়ে আসা হয় পাথারকা‌ন্দি‌তে।

এখানে তি‌নি স্থানীয় তাপাদারপাড়ার লঙ্গাই নদীর ভাঙা বাঁধ সরেজমিনে পরিদর্শন করে চলে আসেন পাথারকান্দি মুণ্ডমলায় অবস্থিত বিজেপির মণ্ডল কার্যালয়ে। সেখানে তাঁকে দলীয় কর্মীরা উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করে মন্ত্রী হাজরিকা জানান, শীঘ্রই পাথারকা‌ন্দির প্রতি‌টি নদীবাঁধের কাজ সম্পন্ন হ‌বে। প‌রে তি‌নি সোজা চ‌লে যান ক‌রিমগ‌ঞ্জে।

এদিন মন্ত্রীর সলগই‌য়ে যাওয়ার কথা থাক‌লেও সম‌য়ের স্বল্পতা ও আবহাওয়া খারাপ থাকায় তাঁর সলগই সফর বা‌তিল করা হয়।

উল্লেখ্য, তাপাদারপাড়ার নদীবাঁধটি দ্বিতীয়বা‌রের মতো পরিদর্শন করে গেলেন বিভাগীয় মন্ত্রী। তার আগে একবার বাঁধ‌টি প‌রিদর্শন ক‌রে যান জনস্বাস্থ্যক ও কা‌রিগ‌রি বিভা‌গের মন্ত্রী জয়ন্তমল্ল বরুয়া। ‌কিন্তু রহস্যাজনকভা‌বে আজও বাঁধ‌টির সি‌কিভাগ কাজ সম্পূর্ণ হয়‌নি।

Releated Posts

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাং আসনে বিজেপির দখল বজায়, জয়ী দাওচিয়ের আই. ইমচেন

কোহিমা, ৪ মে: নাগাল্যান্ডের কোরিডাং বিধানসভা আসনের উপনির্বাচনে জয় ধরে রাখল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শাসক পিপলস ডেমোক্রেটিক…

ByByNews Desk May 4, 2026

অসমে এনডিএ-র ‘ঐতিহাসিক জনাদেশ’ আসছে: বিজেপি সভাপতি দিলীপ সাইকিয়া

গুয়াহাটি, ৪ মে (আইএএনএস): অসমে এনডিএ জোটের ফলাফলকে “ঐতিহাসিক জনাদেশ” বলে উল্লেখ করে রাজ্য বিজেপি সভাপতি ও লোকসভা…

ByByNews Desk May 4, 2026

গুয়াহাটিতে বিএআরও বৈঠক, পূর্বাঞ্চলের সড়ক প্রকল্পে গতি আনতে রূপরেখা চূড়ান্ত

গুয়াহাটি, ৩০ এপ্রিল (আইএএনএস): পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা ও চলতি অর্থবর্ষের কর্মপরিকল্পনা নির্ধারণে বর্ডার রোডস অর্গানাইজেশন…

ByByNews Desk Apr 30, 2026

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top