News Flash

Image

মির্জা ও আজারা স্টেশনের মধ্যে ডাবল লাইন পরিদর্শন সেফটি কমিশনারের

গুয়াহাটি, ৩ মে (হি.স.) : আজ বুধবার মির্জা ও আজারা রেলওয়ে স্টেশনের মধ্যে নতুন করে স্থাপিত ডাবল লাইনের বিধিবদ্ধ পরিদর্শন সম্পূর্ণ করেছেন রেলওয়ে সেফটি কমিশনার (সিআরএস)/এনএফ সার্কল শুভময় মিত্র। নতুন করে স্থাপিত এই দ্বিতীয় লাইনটি প্রতি ঘণ্টায় সর্বাধিক প্রায় ১০০ কিলোমিটার গতিতে পণ্য সামগ্রী ও যাত্রীবাহী ট্রেন চলাচলের জন্য ব্যবহার করা হবে।

মির্জা-আজারা সেকশন হলো নিউ বঙাইগাঁও-কামাখ্যা ভায়া গোয়ালপাড়া ১৭৬ কিমি ডাবলিং প্রকল্পের একটি অংশ। এই প্রকল্পের মধ্যে ৬০টি মেজর ব্রিজ, ৩৯৪টি মাইনোর ব্রিজ, ৫টি রোড আন্ডার ব্রিজ, ৬২টি সীমিত উচ্চতার সাবওয়ে ও ১৮টি নতুন স্টেশন বিল্ডিং নির্মাণ অন্তর্ভুক্ত আছে। আজারা থেকে মির্জা পর্যন্ত পথটি ১১.৩৫ কিমি পর্যন্ত প্রশস্ত। রেলওয়ে সেফটি কমিশনার (সিআরএস)/এনএফ সার্কল-এর দ্বারা প্রতি ঘণ্টায় প্রায় ১১৫ কিমি গতির পরীক্ষা করা হয়েছে। সমস্ত ওয়াইড বেস প্রি-স্ট্রেসড কংক্রিট (পিএসসি) স্লিপার ও প্রি-স্ট্রেসড কংক্রিট স্লিপারের উপর নতুন ডিজাইনের মজবুত থিক ওয়েব সুইচ-এর ব্যবহার সহ রোবাস্ট ট্র্যাক স্ট্রাকচার-এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং এই ডাবল লাইনের ক্ষেত্রে এর দ্বারা উচ্চ গতি নিয়ন্ত্রণ করার সক্ষমতা রয়েছে।

এখানে উল্লেখযোগ্য যে এই ডাবল লাইন স্থাপনের ফলে স্টেশনগুলিতে স্টপ-ওভার ক্রসিং ছাড়াই উভয় দিক থেকে ট্রেন চলাচল করা যাবে, যার ফলে ট্রেনের সময়ানুবর্তিতা বৃদ্ধি পাবে। বর্ধিত গতিতে অধিক ট্রেন চলাচল করতে পারবে।

২০২২ সালের ২৪ নভেম্বর দুধনৈ থেকে ধুপধরা পর্যন্ত ২৯.৭১ কিমি সেকশন চালু করা হয়েছে। নিউ বঙাইগাঁও-কামাখ্যা ভায়া গোয়ালপাড়ার এই সমগ্র সেকশনটি সম্পূর্ণ হওয়ার পর উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে এক প্রেসবার্তায় বলেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top