News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আর্থিক সঙ্কটের কারণে পড়ালেখা বন্ধের পথে এক হকারের ছেলে-মেয়ের
Image

আর্থিক সঙ্কটের কারণে পড়ালেখা বন্ধের পথে এক হকারের ছেলে-মেয়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷  আর্থিক সঙ্কটের কারণে পড়ালেখা বন্ধের পথে এক হকারের ছেলে-মেয়ের৷ মিলছে না কোন ধরনের সরকারি সুযোগ সুবিধা৷ ঘটনা গন্ডাছড়ার হরিপুর ১২ কার্ড এলাকায়৷গন্ডাছড়ার হরিপুর ১২ কার্ড এলাকার বাসিন্দা তপন মল্লিক৷ শারীরিক ভাবে তিনি কিছুটা অসুস্থ৷ তাই সেই রকম কোন কাজ করতে পারেন না৷ বহু মানুষ রয়েছে সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুখ দিতে দিতে সংবাদ পত্র নিয়ে বসেন৷ যারা এই সংবাদ পত্র মানুষ ঘুম থেকে উঠার আগে বাড়ির দরজায় পৌঁছে দেয়, তাদের মধ্যে একজন তপন মল্লিক৷ সামান্য কিছু অর্থের বিনিময়ে তারা এই কাজ করে থাকে৷ তপন মল্লিকের সংসারে স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে৷ অভাবের সংসার৷ নুন আনতে পান্থা ফুরায়৷ বাড়ি বাড়ি সংবাদ পত্র পৌঁছে দিয়ে যেই টাকা পান তা দিয়ে কোনক্রমে সংসার চলে৷ স্বাভাবিক ভাবেই তপন মল্লিকের ছেলে মেয়ের পড়া লেখা বন্ধের পথে৷ তপন মল্লিকের স্ত্রী জানান ওনার স্বামী সংবাদ পত্র বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মাসে ৩ হাজার টাকা পান৷ সেই টাকা দিয়ে সংসার চলে৷ ওনার স্বামী শারীরিক ভাবে অসুস্থ তাই অন্য কোন কাজ করতে পারে না৷ দারিদ্র সীমার নিচে বসবাস করলেও জুটেনি বিপিএল কার্ড৷ তিনি আরও জানান কন্যা সন্তানের ভাতার জন্য আবেদন জানিয়েছেন তাও এখনো মিলেনি৷ বর্তমানে তিনি সরকারের নিকট সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি জানান৷

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে অনিয়মের অভিযোগ সিপিএমের, পুনর্নির্বাচনের দাবি

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের (টিটিএএডিসি) অন্তর্গত ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top