নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ মে৷৷ আর্থিক সঙ্কটের কারণে পড়ালেখা বন্ধের পথে এক হকারের ছেলে-মেয়ের৷ মিলছে না কোন ধরনের সরকারি সুযোগ সুবিধা৷ ঘটনা গন্ডাছড়ার হরিপুর ১২ কার্ড এলাকায়৷গন্ডাছড়ার হরিপুর ১২ কার্ড এলাকার বাসিন্দা তপন মল্লিক৷ শারীরিক ভাবে তিনি কিছুটা অসুস্থ৷ তাই সেই রকম কোন কাজ করতে পারেন না৷ বহু মানুষ রয়েছে সকালে ঘুম থেকে উঠে চায়ের কাপে চুমুখ দিতে দিতে সংবাদ পত্র নিয়ে বসেন৷ যারা এই সংবাদ পত্র মানুষ ঘুম থেকে উঠার আগে বাড়ির দরজায় পৌঁছে দেয়, তাদের মধ্যে একজন তপন মল্লিক৷ সামান্য কিছু অর্থের বিনিময়ে তারা এই কাজ করে থাকে৷ তপন মল্লিকের সংসারে স্ত্রী ও এক ছেলে এক মেয়ে রয়েছে৷ অভাবের সংসার৷ নুন আনতে পান্থা ফুরায়৷ বাড়ি বাড়ি সংবাদ পত্র পৌঁছে দিয়ে যেই টাকা পান তা দিয়ে কোনক্রমে সংসার চলে৷ স্বাভাবিক ভাবেই তপন মল্লিকের ছেলে মেয়ের পড়া লেখা বন্ধের পথে৷ তপন মল্লিকের স্ত্রী জানান ওনার স্বামী সংবাদ পত্র বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মাসে ৩ হাজার টাকা পান৷ সেই টাকা দিয়ে সংসার চলে৷ ওনার স্বামী শারীরিক ভাবে অসুস্থ তাই অন্য কোন কাজ করতে পারে না৷ দারিদ্র সীমার নিচে বসবাস করলেও জুটেনি বিপিএল কার্ড৷ তিনি আরও জানান কন্যা সন্তানের ভাতার জন্য আবেদন জানিয়েছেন তাও এখনো মিলেনি৷ বর্তমানে তিনি সরকারের নিকট সরকারি সুযোগ সুবিধা প্রদানের দাবি জানান৷

আর্থিক সঙ্কটের কারণে পড়ালেখা বন্ধের পথে এক হকারের ছেলে-মেয়ের
Tags:
Releated Posts
শান্তিরবাজারে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার, তদন্তে বনদপ্তর
নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১৭ জুন: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করেছে শান্তিরবাজার থানার…
স্বাস্থ্য অধিকর্তার নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আগরতলা সিভিল হাসপাতাল পরিদর্শন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার আন্তরিক সদিচ্ছার ফলশ্রুতিতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান…
ফের সড়ক ও রেল অবরোধের ডাক আত্মসমর্পণকারী বৈরী সংগঠনগুলির, উদ্বেগে সাধারণ মানুষ
আগরতলা, ১৭ জুন: পুনর্বাসন প্যাকেজসহ একাধিক দাবি বাস্তবায়নের দাবিতে আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং…
কৃষিজমি সংরক্ষণে প্রাকৃতিক কৃষিই ভবিষ্যৎ: কৃষিমন্ত্রী
আগরতলা, ১৭ জুন : কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে। কৃষিজমি সংরক্ষণ এবং…


















