News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘জনতা আমার কাছে ঈশ্বর’, ‘মন কি বাত’-এর ১০০তম পর্বে আবেগপ্রবণ মোদী
Image

‘জনতা আমার কাছে ঈশ্বর’, ‘মন কি বাত’-এর ১০০তম পর্বে আবেগপ্রবণ মোদী

নয়াদিল্লি, ৩০ এপ্রিল(হি.স.) : ‘মন কি বাত’ আমার মনের কথা নয়। এই দেশের জনতা জনার্দনের মনের কথা। যা আমার পথ চলার কাজে এসেছে। গুজরাটে যখন ছিলাম, তখন ভাবিনি প্রধানমন্ত্রী হলে মানুষের কাছ থেকে এভাবে দূরে সরে যাব। নিরাপত্তার খাঁচায় বন্দি হয়ে পড়ব। তাই মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি করার জন্য ‘মন কি বাত’ অনুষ্ঠান শুরু করি। এই কর্মসূচির মধ্য দিয়ে প্রতি মাসে কত কিছু দেশে ঘটছে তা জানতে পারি। এটা শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, প্রতিটি পুজোয় যেমন মানুষ প্রসাদের অপেক্ষায় থাকে, দেশবাসীর কাছে এটাও আমার একটা পুজোর মতোই অনুষ্ঠান। যেখান থেকে আমি প্রসাদ লাভ করি।’ রবিবার রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-র ১০০ তম পর্ব বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

২০১৪ সালে প্রথমবার দেশের প্রধানমন্ত্রী হয়েই নরেন্দ্র মোদী শুরু করেন ‘মন কি বাত’। দেখতে দেখতে ১০০ পর্বে পা দিল রেডিও অনুষ্ঠানটি। ২২ টি ভারতীয় ভাষা ও ১১টি বিদেশি ভাষা সম্প্রচারিত হল এদিনের ‘মন কি বাত’। আর এদিন বক্তব্য রাখার সময় রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়লেন মোদী। জানিয়ে দিলেন, এই অনুষ্ঠান তাঁর কাছে কোনও অনুষ্ঠান মাত্র নয়। তাঁর কাছে এই অনুষ্ঠান যেন এক পূজা। তাঁর মনের আধ্যাত্মিক যাত্রা।

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top