News Flash

  • Home
  • দেশ
  • লুধিয়ানায় কারখানার গ্যাস লিকে ১০ জনের মৃত্যু, অসুস্থ ১২
Image

লুধিয়ানায় কারখানার গ্যাস লিকে ১০ জনের মৃত্যু, অসুস্থ ১২

লুধিয়ানা, ৩০ এপ্রিল(হি.স.) : রবিবার সাত সকালেই বিপত্তি। লুধিয়ানায় এক কারখানায় বিষাক্ত গ্যাস লিকের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আরও ১২ জন। দুর্ঘটনার খবর পেয়েই বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। কারখানার ভিতরে আরও কেউ আটকে রয়েছেন কিনা তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা।

লুধিয়ানার মহকুমা শাসক স্বাতী তিওয়ানা জানিয়েছেন, রবিবার সকালে গিয়াসপুরার একটি কারখানা থেকে আচমকাই বিষাক্ত গ্যাস লিক হয়ে ছড়িয়ে পড়ে। ওই বিষাক্ত গ্যাস নিমিষেই আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়েন। আচমকাই স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র শ্বাসকষ্ট দেখা যায়। চোখের পলকেই অনেকে নিস্তেজ হয়ে পড়েন। গ্যাস লিকের ঘটনা জানানো হয় পুলিশকে।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। অসুস্থদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। চিকি‍ৎসকদের দলকেও এলাকায় পাঠানো হয়েছে। কীভাবে কারখানায় গ্যাস লিকের ঘটনা ঘটল তা জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পরে এ বিষয়ে তদন্ত শুরু হবে বলে লুধিয়ানার মহকুমা শাসক জানিয়েছেন। গ্যাস লিকের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত সিং মান। অসুস্থদের সবরকমের সাহায্যের আশ্বাসও দিয়েছেন।

Releated Posts

গুজরাতের বাস দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, মৃত বেড়ে ৭

নয়াদিল্লি/ভাদোদরা, ১৭ জুন (আইএএনএস): গুজরাতের ভাদোদরা গ্রামীণ এলাকায় বিলাসবহুল বাস ও ট্রাকের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে।…

ByByNews Desk Jun 17, 2026

নিট-ইউজি পুনঃপরীক্ষার আগে পরিষেবা স্থগিতের বিরুদ্ধে দিল্লি হাই কোর্টে টেলিগ্রাম

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): নিট-ইউজি ২০২৬ পুনঃপরীক্ষার আগে সারা দেশে টেলিগ্রাম পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের…

ByByNews Desk Jun 17, 2026

আইজিআই বিমানবন্দরে সোনা পাচারের চেষ্টা ভেস্তে দিল সিআইএসএফ, উদ্ধার ১.২১ কেজি সোনা ও প্রায় ২ লক্ষ টাকা নগদ

নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর-এর টার্মিনাল-১-এ সোনা পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিল কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 17, 2026

উচ্ছেদ অভিযান বন্ধের দাবি জামাত-ই-ইসলামি হিন্দের, উদ্বেগ রাজ্যসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গ পরিস্থিতি নিয়েও

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা উচ্ছেদ ও ভাঙচুর অভিযান, মার্কিন যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি, রাজ্যসভা নির্বাচনের…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top