News Flash

  • Home
  • দিনের খবর
  • মুম্বইয়ে ৪০ লক্ষ টাকার মাদক উদ্ধার, পাঁচ পাচারকারী গ্রেফতার
Image

মুম্বইয়ে ৪০ লক্ষ টাকার মাদক উদ্ধার, পাঁচ পাচারকারী গ্রেফতার

মুম্বই, ২৯ এপ্রিল(হি.স.) : মুম্বইতে অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) দল তিনটি ভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার মাদকসহ পাঁচ পাচারকারীকে গ্রেফতার করেছে। এই সমস্ত অভিযুক্তদের এএনসি দল পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।

পুলিশ জানিয়েছে, শুক্রবার এএনসি-র ওয়ারলি দল গোরেগাঁওয়ের সন্তোষ নগর এলাকায় অভিযান চালিয়ে ৭৫ গ্রাম এমডি ড্রাগ সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা। একইভাবে, এএনসি-র ঘাটকোপার দল মহিমের কাসলুনা বিল্ডিংয়ের কাছে অভিযান চালিয়ে ৬৮ গ্রাম এমডি সহ ২৪ বছর বয়সী যুবককে গ্রেফতার করে। ওই যুবকের কাছ থেকে জব্দ করা এমডির মূল্য ১৩ লাখ ৬০ হাজার টাকা। এছাড়াও এএনসি-র বান্দ্রা দল সায়ন-মাহিম জোড় রোড থেকে ৫২ গ্রামের এমডি সহ দুই যুবককে গ্রেফতার করেছে। উভয়ের কাছ থেকে জব্দ করা এমডির মূল্য ১০ লাখ ৪০ হাজার টাকা। পুলিশ জানিয়েছে, মাদকসহ আটক সকল আসামির বয়স ২১ থেকে ২৮ বছর।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top