News Flash

Image

করিমগঞ্জের নিভিয়া জালালাবাদে নকল সোনা সমেত গ্রেফতার চার

রাতাবাড়ি (অসম), ২৯ এপ্রিল (হি.স.) : নকল সোনা বিক্রি করতে গিয়ে পুলিশের জালে পড়েছে চার প্রতারক। ঘটনা করিমগঞ্জ জেলার রাতাবাড়ি থানাধীন নিভিয়ার। নিভিয়া পুলিশ ফাঁড়ি এলাকার জালালাবাদ গ্রামে জনৈক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে ৬.৬৬ গ্রাম নকল সোনা। নকল সোনার অবৈধ ব্যবসায় জড়িত অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে জনৈক আফজল রহমান তালুকদার, বাহারুল ইসলাম, আলম উদ্দিন এ সাব্বির আহমেদকে।

আজ শনিবার নিভিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজপ্রতাপ সিংহ জানান, গোপন সূত্রে প্রাপ্ত এক খবরের ভিত্তিতে গতকাল রাতে চেরাগি পিপি-র পুলিশ কর্মীদের নিয়ে অভিযান চালান জালালাবাদ গ্রামের জনৈক আলম উদ্দিনের ঘরে। তার ঘরে তল্লাশি করলে উদ্ধার হয় নৌকার আদলে নকল সোনা। এ ঘটনায় প্রথমে আটক করা হয় আলম উদ্দিন এবং তার অতিথি বাহারুল ইসলামকে। এর পর ধৃত দুই যুবকের জবানবন্দির ভিত্তিতে আটক করা হয় আফজল রহমান তালুকদার এবং সাব্বির আহমেদকে।

রাজপ্রতাপ সিংহ বলেন, ধৃত চারজনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে। মামলার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। অবৈধ সোনার ব্যবসায় জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না, জানান ইনচার্জ রাজপ্রতাপ সিংহ।

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

মিজোরামে চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষের চেয়ে মহিলা ভোটার বেশি

আইজল, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যের মতোই মিজোরামেও চূড়ান্ত ভোটার তালিকায় ফের পুরুষ ভোটারের তুলনায় মহিলা…

ByByNews Desk Sep 8, 2026

দিল্লিতে পিটিয়ে খুন মণিপুরের সংগীতশিল্পী, ন্যায়বিচারের দাবি গৌরব গগৈয়ের

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ দিল্লিতে বাড়ির বাইরে শব্দ নিয়ে আপত্তি করায় হামলার শিকার হয়ে মৃত্যু হয়েছে মণিপুরের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top