News Flash

Image

দুটি পৃথক মারামারির ঘটনায় গ্রেফতার চার

ক্যানিং, ২৯ এপ্রিল (হি. স.) : জমি নিয়ে প্রতিবেশীর সাথে মারামারির ঘটনায় ক্যানিংয়ের থুমকাঠি গ্রাম থেকে গ্রেফতার হলেন দুপক্ষের দুজন। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার খবর পেয়ে ক্যানিংয়ের থুমকাঠি গ্রাম থেকে শুক্রবার রাতেই সমীর সর্দার ও রঞ্জিত সর্দার নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ক্যানিং থানার পুলিশ। ধৃত দুজনকেই শনিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

অন্যদিকে, জমি নিয়ে প্রতিবেশীর সাথে মারামারির অভিযোগে দুজনকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। শুক্রবার রাতে ক্যানিংয়ের গোপালপুর এলাকা থেকে জুলফিকার ঘরামী ও আব্দুল ঘরামী নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে। এঁদেরকে শনিবার আলিপুর আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

Releated Posts

‘কোনও একটি ধর্মকে প্রাধান্য দেওয়া উচিত নয়’: মোদির ‘ভজন ক্লাবিং’ নিয়ে কংগ্রেসের প্রশ্ন, পাল্টা বিজেপির

নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির দীনদয়াল উপাধ্যায় পার্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানে যোগদানকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top