News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য স্কুল ক্রীড়ায় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু
Image

রাজ্য স্কুল ক্রীড়ায় টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজ্যভিত্তিক স্কুল টেবিল টেনিস টুর্নামেন্ট শুরু হয়েছে। তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক স্কুল টেবিল টেনিসে অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বছর গ্রুপের প্রতিযোগিতা আজ, শনিবার থেকে আগরতলার এনএসআরসিসি-তে শুরু হয়েছে। রাজধানীর এই টেবিল টেনিস ইনডোর হলে পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ড আয়োজিত এই রাজ্যভিত্তিক স্কুল টেবিল টেনিস টুর্নামেন্টে ১২৩ জন খেলোয়াড় অংশ নিয়েছে। আজ, শনিবার বিকেল সাড়ে পাঁচটায় রাজ্য স্কুল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, প্রধান অতিথি হিসেবে অধিকর্তা সত্যব্রত নাথ, বিশেষ অতিথি প্রাক্তন ক্রীড়া ব্যক্তিত্ব সঞ্জয় সাহা, অলিম্পিয়ান দীপা কর্মকার প্রমূখ উপস্থিত ছিলেন। পৌরোহিত্য করেন রাজ্য ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তা তথা ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব পাইমং মগ। রাজ্য ভিত্তিক আসরে আটটি জেলা দল অংশগ্রহণ করেছে। আজ থেকে প্রতিযোগিতাও শুরু হয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top