News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ক্রিকেটের সেমিফাইনালে আজ
Image

মহিলা ক্রিকেটের সেমিফাইনালে আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল।।

দুটি সেমিফাইনাল ম্যাচ আগামীকাল। এম বি বি স্টেডিযামে সদর-এ খেলবে আসরের কালোঘোড়া খোয়াই-‌এর বিরুদ্ধে এবং নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে শান্তিরবাজার খেলবে তেলিয়ামুড়া মহকুমার বিরুদ্ধে। ত্রিপুরা ক্রিকেট সংস্থা আয়োজিত রাজ্য সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। ৪ দলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়।  সেমিফাইনালে সদর-এ এবং শান্তিরবাজার ফেভারিট হিসাবে মাঠে নামলেও খোয়াই কিন্তু কড়া চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। পীযুষ দেব-‌এর মেয়েরা গ্রুপ লিগে ছিল অপ্রতিরোধ্য। তবে অভিজ্ঞতায় এগিয়ে থেকে মাঠে নামবেন অন্নপূর্ণা-‌রা। অপরদিকে শান্তিরবাজার মহকুমার ব্যাটিং গভীরতা অনেক ভালো। আসরে অংশ নেওয়া সবকটি দল থেকে এগিয়ে দক্ষিণ জেলার ওই মহকুমার ব্যাটিং গভীরতা। ফলে তেলিয়ামুড়ার বিরুদ্ধে অনেকটা অনায়াসেই জয় পেতে পারে শান্তিরবাজার। তবে আত্মতুষ্টিত ভুগলে খেসারত দিতে হবে দলকে।‌‌ চার দলই নিজেদের সেরা খেলাটা মেলে ধরতে প্রস্তুত।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top