News Flash

Image

বদরপুর থেকে বার্মিজ সুপারি ভর্তি লরি বাজেয়াপ্ত, গ্রেফতার চালক

বদরপুর (অসম), ২৮ ফেব্রুয়ারি (হি.স) : শুক্রবার ফের বার্মিজ সুপারি ভর্তি দশ চাকার লরি বাজেয়াপ্ত করা হয়েছে করিমগঞ্জের বদরপুরে । লরিতে তল্লাশি চালিয়ে সিক্রেট চেম্বার থেকে উদ্ধার হয়েছে ২০২৫ কেজি বার্মিজ সুপারি । গ্রেফতার করা হয়েছে লরি চালককে ।

গতকাল বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের এক খবরের ভিত্তিতে অভিযানে নামেন বদরপুর থানার ওসি সোমেশ্বর কোঁওর । বদরপুর ঘাট এলাকায় এএস-১০ এসছি -৪৭০১ নম্বরের লরিটি আটক করলে লরি চালকের কথা বার্তায় পুলিশের সন্দেহ জাগে । এরপর দশ চাকার লরি বদরপুর থানায় নিয়ে আসা হলে এতে তল্লাশি চালায় পুলিশের তদন্তকারী দল । শেষে সিক্রেট চেম্বার থেকে উদ্ধার হয় বৃহৎ পরিমানের বার্মিজ সুপারি ।

করিমগঞ্জ পুলিশের ডিএসপি গিতার্থ দেব শর্মা জানান, বিশেষ সূত্রের খবরে অভিযানে নামে পুলিশ । এরপর সূত্রের খবরের উপরই ভিত্তি করে বদরপুর ঘাট থেকে একটি দশ চাকার লরি আটক করা হলে লরি থেকে উদ্ধার হয় বৃহৎ পরিমানের বার্মিজ সুপারি । যার বাজারমূল্য আনুমানিক বারো লক্ষ টাকা ।

ডিএসপি জানান, সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করা হয়েছে লরি চালক করিমগঞ্জের আনিপুরের বাসিন্দা জাহিরুল হককে । বলেন, চালকের মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্তে করে কল লিস্ট খতিয়ে দেখছে পুলিশ । বার্মিজ সুপারি সরবরাহের ফরোয়ার্ড এবং বেকওয়ার্ড লিংক খতিয়ে পুলিশের তদন্ত চলছে ।

Releated Posts

অসমের বন্যা মোকাবিলায় মণিপুরের মুখ্যমন্ত্রী ও জনগণের ১ কোটি টাকা অনুদান

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): অসমের ভয়াবহ বন্যায় ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা…

ByByNews Desk Aug 12, 2026

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top