News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতে কোভিড-সংক্রমণ ফের নিম্নমুখী; সক্রিয় রোগী কমে ৫৩,৮৫২, মৃত্যু বৃদ্ধি পেয়ে ২৮
Image

ভারতে কোভিড-সংক্রমণ ফের নিম্নমুখী; সক্রিয় রোগী কমে ৫৩,৮৫২, মৃত্যু বৃদ্ধি পেয়ে ২৮

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ ফের অনেকটাই কমেছে, একদিনে মৃত্যুর সংখ্যা অবশ্য বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭,৫৩৩ জন, এই সময়ে মৃত্যু হয়েছে কোভিড-আক্রান্ত ২৮ জন রোগীর। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৫৮,৫৩২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.১২ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। ২৮ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে ৫,৩১,৪৬৮-এ পৌঁছে গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৩,৪৭,০২৪ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৬৯ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০৪,৭৭৫ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,৫৯,২১৯ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৭ এপ্রিল সারা দিনে ভারতে ০২,০৮,১১২ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

মধ্যপ্রদেশে টরেন্ট গ্রুপের ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ, তৈরি হবে ১৫,০০০-এরও বেশি কর্মসংস্থান

ভোপাল, ১৩ আগস্ট (আইএএনএস): মধ্যপ্রদেশে জ্বালানি-সহ বিভিন্ন ক্ষেত্রে ৪৩,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করতে চলেছে টরেন্ট গ্রুপ। এই…

ByByNews Desk Aug 13, 2026

সংসদের শেষ দিনে মকর দ্বারে মুখোমুখি এনডিএ ও বিরোধী সাংসদদের পাল্টা বিক্ষোভ

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে বৃহস্পতিবার সংসদ চত্বরে ফের মুখোমুখি হল এনডিএ এবং বিরোধী দলের…

ByByNews Desk Aug 13, 2026

কলকাতায় পূর্বাঞ্চলীয় কমান্ডের সদর দফতরে ডিজিআইএস প্রধান, পর্যালোচনা ডিজিটাল প্রযুক্তির

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টরেট জেনারেল অব ইনফরমেশন সিস্টেমস (ডিজিআইএস)-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হর্ষ ছিব্বর বুধবার…

ByByNews Desk Aug 13, 2026

মুর্শিদাবাদে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ-সহ গ্রেফতার ২

কলকাতা, ১২ আগস্ট (আইএএনএস): যৌথ অভিযান চালিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও কার্তুজ-সহ দুই ব্যক্তিকে…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top