News Flash

  • Home
  • প্রধান খবর
  • এন আই এ তদন্ত হলে আর কেউ রাম নবমীর মিছিলে হামলা করার সাহস দেখাবে না ” : শুভেন্দু অধিকারী
Image

এন আই এ তদন্ত হলে আর কেউ রাম নবমীর মিছিলে হামলা করার সাহস দেখাবে না ” : শুভেন্দু অধিকারী


সিউড়ি, ২৭ এপ্রিল (হি. স.) রামনবমীতে হাওড়া ও হুগলি শহর রাজ্যে বেশ কয়েকটি জায়গায় গোলমালের ঘটনা ঘটে, সেই নিয়ে এনআইএ তদন্তে দাবিতে কলকাতায় হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী করা মামলার ভিত্তিতেই বৃহস্পতিবার ওই ঘটনাগুলি তদন্তভার এন আই এর হাতে তুলে দিয়েছে আদালত।এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “এন আই এ তদন্ত হলে রামনবমীর মিছিলে হামলা তো দূরের কথা, আর তির্যক মন্তব্য করতে পারবে না কেউ।”
এদিন বীরভূমের সিউড়ি থানার পুরন্দরপুরের বেহিরা কালী মন্দির সংলগ্ন এলাকায় এক সাধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম ভবানন্দ স্বামী। তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি।

বৃহস্পতিবার বিকালে সেই ইস্যুতে সিউড়ির পুরন্দরপুরে সাধু সন্ন্যাসীদের নিয়ে মিছিল করলেন বিরোধী দলনেতা। সেখানেই তিনি এন আই এ তদন্ত নিয়ে মন্তব্য করেন। তিনি আরো বলেন, “রামনবমীর মিছিলে অশান্তি হবে কেন? সনাতনীরা নিজেদের ধর্ম পালন করতে পারবে না? তাই আমি মামলা করেছিলাম। এনআইএ তদন্ত হলে এই রাজ্যে রামনবমীর মিছিলে হামলা তো দূরের কথা। একটা তির্যক ও মন্তব্য করতে পারবে না কেউ।”
তিনি এই ইস্যুতে উত্তরপ্রদেশের যোগী আদিত্য নাথ প্রশাসনের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন,” সেখানে সব ধর্মের উৎসবে শান্তিপূর্ণভাবে পালন করা হয়।” তাছাড়াও কলকাতার মমিনপুর ইকবালপুরের একটি ঘটনার প্রসঙ্গ তিনি বলেন,” সেই ঘটনাতেও আদালত এন আই এ তদন্ত দিয়েছে। “এই ঘটনার বেশ কয়েকজন গ্রেফতার হয়। তিনি মনে করেন হাওড়া হুগলির ঘটনায় প্রকৃত দোষীদের ধরা পড়লে সেখানে শান্তির পরিবেশ তৈরি হবে।”

Releated Posts

গণনার দিনে কলকাতায় বিজয় উৎসবে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ পুলিশের

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিনে শহরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সোমবার…

ByByNews Desk May 4, 2026

গুজরাত উপনির্বাচন: উমরেঠে বিজেপির বড় জয়, ৩০ হাজারের বেশি ভোটে জিতলেন হর্ষদ পারমার

আনন্দ, ৪ মে: গুজরাতের উমরেঠ বিধানসভা আসনের উপনির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের প্রার্থী হর্ষদ…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে কংগ্রেসের বড় জয়, দাভানাগেরে সাউথে হাড্ডাহাড্ডি লড়াই

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকের বাগলকোট বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। চূড়ান্ত গণনা শেষে কংগ্রেস প্রার্থী…

ByByNews Desk May 4, 2026

‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে’: মনোজ আগরওয়াল

কলকাতা, ৪ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সোমবার জানিয়েছেন, রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top