News Flash

Image

শিলচরে সিটুর বিক্ষোভ


শিলচর (অসম), ২৭ এপ্রিল (হি.স.) : সেন্ট্রার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিটু) বিক্ষোভ দক্ষিন অসমের শিলচরে । আজ বৃহস্পতিবার সহকারী শ্রম আযুক্তের কার্যালয়ের সামনের নির্মাণ শ্রমিকদের বিভিন্ন দাবীর পরিপ্রেক্ষিতে প্রায় শতাধিক শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করেন । বিক্ষোভ শেষে তারা স্মারক পত্র প্রদান করেন ।

দাবিগুলির অন্যতম, অবিলম্বে শ্রমিকদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়া ও পেনশন প্রাপকদের সার্টিফিকেট প্রদান করা ।

একই সঙ্গে দিল্লিতে জাতীয় কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের পরিপ্রেক্ষিতে আন্দোলন চালিয়ে যাওয়া আন্তর্জাতিক স্তরের মহিলা ক্রীড়াবিদদের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

গনতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা বৃহস্পতিবার বিক্ষোভ কার্যসূচীতে অংশ গ্রহণ করেন । বিক্ষোভ চলাকালীন বক্তারা বলেন, দেশের মুখ উজ্জ্বল করা মহিলা ক্রীড়াবিদদের গুরুতর যৌন হেনস্থার অভিযোগ দায়ের করার পরও সরকার তথা বিভাগীয় কর্তৃপক্ষ কোন পদক্ষেপ গ্রহন করেননি । এ ঘটনা নজিরবিহীন।

অভিলম্বে অভিযুক্তের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বিক্ষোভ চলাকালীন সময়ে বক্তব্য রাখেন সিটুর বিদ্যুত দেব, সুপ্রিয় ভট্টাচার্য্য, সুরজিৎ ঘোষ, মহিলা সমিতির প্রতিমা পাল প্রমুখ।

Releated Posts

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top