News Flash

Image

গোয়ালপাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানের হোস্টেলে ছাত্রের আত্মহত্যা


গোয়ালপাড়া (অসম), ২৭ ফেব্রুয়ারি (হি.স.) : গোয়ালপাড়া শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা । মহাত্মা গান্ধী সিনিয়র সেকেন্ডারি স্কুলের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে ।

বৃহস্পতিবার সকালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্র । আত্মহত্যা করা ছাত্রের নাম নিলোজ্যোতি বর্মন । তার ঘর কোকড়াঝাড়ে । যদি রহস্য মৃত্যুর কারণ এখন ও অজানা ।

জানা যায় যে, গত কয়েকদিন আগে হোস্টেল বন্ধ দিলে নিজ বাড়িতে ফিরে যায় নিলোজ্যোতি । অজানা কোন কারনে হোস্টেলে ফিরে আসার তেমন কোন ইচ্ছা ছিল না তার । কিন্তু পরিবারের পক্ষ থেকে গত সোমবার তাকে ফের হোস্টেলে নিয়ে আসা হয় । গতকাল বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল অবধি স্বাভাবিক ভাবে ছিল নিলোজ্যোতি বর্মন ।

কিন্তু সকাল নয়টার দিকে হোস্টেলের শৌচালয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার হয় । হোস্টেল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে গোয়ালপাড়া অসামরিক চিকিৎসালয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।

ঘটনার খবর পেয়ে ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনিতা হাজারিকা । ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

Releated Posts

অসমে বন্যা: ৪৮.৫৫ লক্ষ কেজিরও বেশি চাল বিতরণ, জরুরি খাদ্য সরবরাহ অব্যাহত: হিমন্ত

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসমে চলতি বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে জরুরি খাদ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানালেন…

ByByNews Desk Aug 13, 2026

সীমারেখার ঊর্ধ্বে অসম-অরুণাচলের সম্পর্ক, আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর বার্তা হিমন্তের

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক রাজ্যের সীমানার ঊর্ধ্বে এবং দুই রাজ্য সরকার পারস্পরিক বোঝাপড়া…

ByByNews Desk Aug 13, 2026

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাজিরাঙার চারপাশে ১০ কিমি পরিবেশগত সংবেদনশীল অঞ্চলই বহাল: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘ইকো-সেনসিটিভ জোন’ বা পরিবেশগত সংবেদনশীল অঞ্চল ঘোষণা না করা পর্যন্ত কাজিরাঙা…

ByByNews Desk Aug 12, 2026

বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ‘মিশন মোডে’ অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলি দ্রুত মেরামত ও আরও শক্তিশালী করতে ‘মিশন মোডে’ কাজ করছে অসম…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top