News Flash

Image

বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার ১৪টি জিপিতে জনসুরক্ষার পরিষেবা প্রদান

করিমগঞ্জ (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : জন সুরক্ষা প্রকল্পের অধীনে করিমগঞ্জ জেলার ৯৫টি গ্রাম পঞ্চায়েত (জিপি)–এ জেলার সব কয়টি ব্যাংকের উদ্যোগে এবং ওই এলাকার স্থানীয় শাখার সহযোগিতায় ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত তিন মাস ব্যাপী ব্যাংকিং পরিষেবা প্রদান ও সচেতনতা কর্মসূচি চলছে।

এর উদ্দেশ্য হচ্ছে জন সুরক্ষা প্রকল্পে জনগণের অংশীদারিত্ব আরও বাড়ানো। করিমগঞ্জের লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার জানিয়েছেন, এই কর্মসূচির অধীনে প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা বা পিএমজেজেবিওয়াই ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা বা পিএমএসবিওয়াইতে এনরোলমেন্ট, ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধারের সংযুক্তিকরণ, ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং আর্থিক ও ডিজিটাল স্বাক্ষরতা প্রদান করা হচ্ছে।
এই উদ্দেশ্যে ১১, ১৮ ও ২১ এপ্রিল, জেলার ৪৫টি জিপিতে এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি আগামী ২৭ এপ্রিল, বৃহস্পতিবার সুতারকান্দি-কুড়িখলা, পাতিয়ালা, মৈনা, রাতাবাড়ি, বুরুঙ্গা, লাতু-সোজপুর, বাজারঘাট, সুভাষ নগর, দত্তপুর, চান্দখিরা, পুতনি, কৃষ্ণনগর, উমরপুর ও বিনোদিনী জিপিতে অনুরূপ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট জিপি এলাকার জনগণকে এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করতে করিমগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

Releated Posts

অসমে বন্যা: ৪৮.৫৫ লক্ষ কেজিরও বেশি চাল বিতরণ, জরুরি খাদ্য সরবরাহ অব্যাহত: হিমন্ত

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসমে চলতি বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে জরুরি খাদ্যসামগ্রীর সরবরাহ অব্যাহত রয়েছে বলে জানালেন…

ByByNews Desk Aug 13, 2026

সীমারেখার ঊর্ধ্বে অসম-অরুণাচলের সম্পর্ক, আলোচনার মাধ্যমে সীমান্ত বিরোধ মেটানোর বার্তা হিমন্তের

গুয়াহাটি, ১৩ আগস্ট (আইএএনএস): অসম ও অরুণাচল প্রদেশের সম্পর্ক রাজ্যের সীমানার ঊর্ধ্বে এবং দুই রাজ্য সরকার পারস্পরিক বোঝাপড়া…

ByByNews Desk Aug 13, 2026

পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাজিরাঙার চারপাশে ১০ কিমি পরিবেশগত সংবেদনশীল অঞ্চলই বহাল: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): রাজ্য সরকার আনুষ্ঠানিকভাবে ‘ইকো-সেনসিটিভ জোন’ বা পরিবেশগত সংবেদনশীল অঞ্চল ঘোষণা না করা পর্যন্ত কাজিরাঙা…

ByByNews Desk Aug 12, 2026

বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে ‘মিশন মোডে’ অসম সরকার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১২ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধগুলি দ্রুত মেরামত ও আরও শক্তিশালী করতে ‘মিশন মোডে’ কাজ করছে অসম…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top