News Flash

Image

করিমগঞ্জের খাগাইলে ড্রাগস সমেত আটক পাচারকারী

নিলামবাজার (অসম), ২৬ এপ্রিল (হি.স.) : ড্রাগস বিরোধী অভিযানে নেমে আরও একবার বড় সাফল্য পেয়েছে করিমগঞ্জের নিলামবাজার পুলিশ। দামি কার (চার চাকার গাড়ি) সহ জনৈক ড্রাগস পাচারকারীকে আটক করেছে পুলিশ। তার হেফাজত থেকে বাজেয়াপ্ত করা হয়েছে চারটি সাবানের কেসে ৪৫ গ্রাম হেরোইন।

জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে আজ বুধবার নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার নেতৃত্বে পুলিশের একটি দল সাদা পোশাকে অভিযানে নামে। এর পর খাগাইল এলাকায় একটি বিলাসী বাহনে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় হেরোইন। ড্রাগস পাচারে জড়িত থাকার অভিযোগে পুলিশ জনৈক মুজির উদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে।

ধৃত মুজির উদ্দিনের মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মাদক আইনে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশের এক সূত্রে জানা গেছে।

পুলিশের ওই আধিকারিক জানান, মাদক পাচারকারী মুজির উদ্দিনকে হেফাজতে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে পুলিশের। মাদক পাচারের ফরোয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিংক খতিয়ে দেখছে পুলিশ। আগামীকাল বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলা হবে।

Releated Posts

নির্বাচন কমিশনকে নিয়ে বিতর্কের জন্য ইন্ডিয়া জোটের জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত: হিমন্ত

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচন কমিশন এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে গুজব ও বিতর্ক ছড়ানোর মাধ্যমে…

ByByNews Desk Sep 27, 2026

মিজোরামে ১৭.৮৯ কোটি টাকার মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার

আইজল, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মিজোরামের চাম্পাই জেলায় প্রায় ১৭.৮৯ কোটি টাকা মূল্যের মাদক ও নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করেছে…

ByByNews Desk Sep 27, 2026

ভেজাল মদ খেয়ে নাগাল্যান্ডে ১৯ জনের মৃত্যু, গ্রেফতার ১৯

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): সন্দেহজনক ভেজাল মদ পান করে গত দু’দিনে নাগাল্যান্ডের মোককচুং ও তুয়েনসাং জেলায় অন্তত ১৯…

ByByNews Desk Sep 26, 2026

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top