News Flash

  • Home
  • খেলা
  • সর্বভারতীয় হ্যান্ডবল ফেডারেশনের বার্ষিক সভায় ত্রিপুরার প্রতিনিধি
Image

সর্বভারতীয় হ্যান্ডবল ফেডারেশনের বার্ষিক সভায় ত্রিপুরার প্রতিনিধি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।। সর্বভারতীয় হ্যান্ডবল ফেডারেশনের বৈঠকে ত্রিপুরার প্রতিনিধিরাও অংশ নিতে যাচ্ছেন। আগামী ১৪ মে রবিবার, বেলা এগারোটায়, গোয়ায় সর্বভারতীয় হ্যান্ডবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার সাংবিধানিক বিধি অনুযায়ী সব কটি অনুমোদিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ইউনিট সংস্থার সভাপতি ও সম্পাদক, অথবা প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত সর্বাধিক দুইজন সাধারণ বৈঠকে অংশ নিতে পারবেন। হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল প্রিতপাল সিং স্যালুজা এক চিঠিতে রাজ্য সংস্থাকে আগামী ৭  মে-র মধ্যে নির্ধারিত ফরম ফিলাপ করে প্রতিনিধি হিসেবে যারা উপস্থিত থাকবেন তাদের নাম সহ বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, বৈঠকে সেক্রেটারি জেনারেলের বার্ষিক প্রতিবেদন এবং হিসাব-নিকাশ পেশ করা হলে আলোচনা সাপেক্ষে সেগুলো গ্রহণ করার পাশাপাশি ২০২৩-২৪ এর বাজেট নির্ধারণ এবং বিভিন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের ক্যালেন্ডার স্থির করা হবে। বলা বাহুল্য, বৈঠকে পৌরহিত্য করবেন হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট দ্বিগবিজয় চৌতালা। ‌ এছাড়া, বৈঠকে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের প্রেসিডেন্ট হাসান মোস্তফা, এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউসিহিদে ওয়াটানাবে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি টি ঊষা, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সচিব, সাই ডিরেক্টর সহ অন্যান্যরা উপস্থিত থাকার কথা রয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top