ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ এপ্রিল।। সর্বভারতীয় হ্যান্ডবল ফেডারেশনের বৈঠকে ত্রিপুরার প্রতিনিধিরাও অংশ নিতে যাচ্ছেন। আগামী ১৪ মে রবিবার, বেলা এগারোটায়, গোয়ায় সর্বভারতীয় হ্যান্ডবল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার সাংবিধানিক বিধি অনুযায়ী সব কটি অনুমোদিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ইউনিট সংস্থার সভাপতি ও সম্পাদক, অথবা প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত সর্বাধিক দুইজন সাধারণ বৈঠকে অংশ নিতে পারবেন। হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল প্রিতপাল সিং স্যালুজা এক চিঠিতে রাজ্য সংস্থাকে আগামী ৭ মে-র মধ্যে নির্ধারিত ফরম ফিলাপ করে প্রতিনিধি হিসেবে যারা উপস্থিত থাকবেন তাদের নাম সহ বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। উল্লেখ্য, বৈঠকে সেক্রেটারি জেনারেলের বার্ষিক প্রতিবেদন এবং হিসাব-নিকাশ পেশ করা হলে আলোচনা সাপেক্ষে সেগুলো গ্রহণ করার পাশাপাশি ২০২৩-২৪ এর বাজেট নির্ধারণ এবং বিভিন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজনের ক্যালেন্ডার স্থির করা হবে। বলা বাহুল্য, বৈঠকে পৌরহিত্য করবেন হ্যান্ডবল ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট দ্বিগবিজয় চৌতালা। এছাড়া, বৈঠকে ইন্টারন্যাশনাল হ্যান্ডবল ফেডারেশনের প্রেসিডেন্ট হাসান মোস্তফা, এশিয়ান হ্যান্ডবল ফেডারেশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ইউসিহিদে ওয়াটানাবে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পি টি ঊষা, কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সচিব, সাই ডিরেক্টর সহ অন্যান্যরা উপস্থিত থাকার কথা রয়েছে।

সর্বভারতীয় হ্যান্ডবল ফেডারেশনের বার্ষিক সভায় ত্রিপুরার প্রতিনিধি
Tags:
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















