News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিনা চিকিৎসায় শিশুকে ফিরিয়ে দিলো জি বি হাসপাতাল
Image

বিনা চিকিৎসায় শিশুকে ফিরিয়ে দিলো জি বি হাসপাতাল

আগরতলা, ২৬ এপ্রিল (হি.স.) : জি বি হাসপাতাল থেকে বিনা চিকিৎসায় ফিরিয়ে দেওয়া হয়েছে দুই বছরের এক শিশুকে। এমনটাই অভিযোগ তুলেছেন শিশুর পরিবারের সদ্যসরা। কিডনি সমস্যায় আক্রান্ত হয়ে দুই দিন যাবৎ ভর্তি ছিল ওই শিশু। এ অবস্থায় সঠিক চিকিৎসার ব্যবস্থা করার জন্য পরিবারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

শিশুর পিতা হারুন রশিদ জানিয়েছন, দুই বছরের শিশুটি কিডনির সমস্যায় আক্রান্ত রয়েছে। দীর্ঘদিন যাবৎ কৈলাসহর হাসাপাতালে দেখানো হয়েছিল। পরর্বতী সময়ে কৈলাসহর থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় এসেছিলেন তাঁরা।
তিনি বলেন, তাঁর সন্তানকে আগরতলায় এক চিকিৎসকে দেখানোর পর জিবি হাসপাতালে ভর্তি হাওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই মোতাবেক তাকে রবিবার হাসপাতালে ভর্তিও করা হয়েছিল। কিন্তু ৭২ ঘন্টায় জিবি হাসপাতাল থেকে কোনো চিকিৎসা পরিষেবা দেওয়া হয়নি। তিনি আরও অভিযোগ করেন, আজ সকালে হঠাৎ হাসপাতাল থেকে তাঁর সন্তানকে ছুটি দেওয়া হয়েছে। এ অবস্থায় পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনে প্রার্থী ও পোলিং এজেন্টদের বাধার অভিযোগ সিপিআই(এম)-এর

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচন চলাকালীন দলীয় প্রার্থী ও পোলিং…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর, মানিক সরকারের কনভয়ে হামলার নিন্দা

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু, দুর্গম এলাকাতেও ভোটারদের উৎসাহ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) অধীন ভিলেজ কমিটির সাধারণ নির্বাচনে সোমবার সকাল থেকে…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top