News Flash

Image

পুলিশের জালে দুই ড্রাগস বিক্রেতা

আগরতলা, ২৬ এপ্রিল (হি.স.) : আবারও নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে এন সি সি থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী বাজার এলাকা থেকে দুজন নেশা কারবারিকে আটক করেছে আরক্ষা বাহিনী। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, অন্যান্য নেশা জাতীয় ক্যাপসুল সহ ৯টি মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।তিনি জানিয়েছেন, ত্রিপুরা জুড়ে নেশা বিরোধী অভিযান জারি রয়েছে। সেই মোতাবেক মঙ্গলবার রাতে পুলিশ শ্যামলী বাজার, জি বি বাজার ও গোয়ালাবস্তি এলাকায় অভিযানে নেমেছিল। পরর্বতী সময়ে এন সি সি থানায় খবর আসে শ্যামলী বাজার এলাকায় নেশা সামগ্রী পাচার করা হবে। ওই খবরের ভিত্তিতে শ্যামলী বাজার এলাকায় উৎ পেতে বসে থাকে পুলিশ। সেই সময় দুই যুবক নেশা সামগ্রী পাচার করার উদ্দেশ্য অটোতে চেপে ঘোরাফেরা করছিল। পুলিশ তাদেরকে আটক করেছে। ওই দুই যুবককের কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, অন্যান্য নেশা জাতীয় ক্যাপসুল সহ ৯টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, রাতেই তাদেরকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ধৃতরা হলেন, সঞ্জয় দেবনাথ ও অজয় কুমার দাস। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

নেশার কারবার রুখতে এবার কড়া পদক্ষেপ, চার এলাকায় বাড়ছে পুলিশের নজরদারি

আগরতলা, ১৩ আগস্ট: নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশা কারবারের মূল হোতাদের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপের বার্তা দিল…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি, সোনা-রূপা ও দোকানের সামগ্রী লুঠ

আগরতলা, ১৩ আগস্ট: কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top