News Flash

  • Home
  • দিনের খবর
  • জামিনের আবেদন খারিজ, ফের সিবিআই হেফাজতে তৃণমূল বিধায়ক জীবন
Image

জামিনের আবেদন খারিজ, ফের সিবিআই হেফাজতে তৃণমূল বিধায়ক জীবন

কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : তদন্তে প্রাপ্ত তথ্য সামনে রেখে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে জেরার জন্য আরও ৫ দিন হেফাজতে পেতে মঙ্গলবার আবেদন করে সিবিআই। অন্যদিকে, তাঁর আইনজীবীর আবেদন, ‘জীবনকৃষ্ণ একজন বিধায়ক, তাঁর সম্মানহানি হচ্ছে। তদন্ত প্রায় শেষ, তাঁকে জামিন দেওয়া হোক। শেষ পর্যন্ত ফের সিবিআই হেফাজতেই যেতে হয় তৃণমূল বিধায়ককে।

ইতিমধ্যেই ধৃত তৃণমূল বিধায়কের উদ্ধার হওয়া দুটি ফোনের একটি ফোন খোলা সম্ভব হয়েছে। তাতে শতাধিক ভয়েস রেকর্ড রয়েছে বলে আদালতে জানিয়েছে সিবিআই। পাশাপাশি জীবনকৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই।

এদিন আদালতে সিবিআই জানায়, ‘পুকুর থেকে উদ্ধার জীবনকৃষ্ণ সাহার একটি মোবাইল ফোন খোলা সম্ভব হয়েছে। সেই মোবাইলে পাওয়া গেছে ১০০টিরও বেশি ভয়েস রেকর্ডের ফাইল’। আদালতে দাবি সিবিআই-এর তদন্তকারী আধিকারিকের। এই ফাইলগুলি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বলে দাবি সিবিআই-এর।

সূত্রের খবর, একাধিক ব্যক্তির সঙ্গে কথাবার্তায় মিলেছে বহু গুরুত্বপূর্ণ তথ্য। সেই কারণে জীবনকৃষ্ণের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিবিআই। মোবাইলে পাওয়া রেকর্ডেড ফাইলের সঙ্গে জীবনকৃষ্ণের কণ্ঠস্বর মিলিয়ে দেখার অনুমতি। মোবাইল থেকে ১০০ অডিও ফাইল পাওয়া গিয়েছে। সেই ভয়েস ফাইলের সঙ্গে মিলিয়ে দেখতে বিধায়কের স্বরের নমুনা সংগ্রহের আবেদন জানায় সিবিআই। প্রথমে তাদের আবেদনে আপত্তি জানান আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক। পরে অবশ্য অনুমতি দেন তিনি।

Releated Posts

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top