News Flash

Image

বাঁকুড়ায় পানীয় জলের দাবী তে ডেপুটেশন

বাঁকুড়া, ২৫ এপ্রিল (হি. স.) : গরম পড়তেই পানীয় জলের হাহাকার।টিউবওয়েল বিকল,পানীয় জলের পাইপ বসলেও জল আসেনি।ক্ষোভে ফেটে পড়ছে বড়জোড়া ব্লকের গদারডিহি পঞ্চায়েত এর হরেকৃষ্ণপুর গ্রামের মাঝি ও মেটে নারানপুরের বাসিন্দারা।আজ এই দুই এলাকার বাসিন্দারা বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন জমা দেয় বিডিও র কাছে।। গ্রীষ্মের আগে থেকেই তীব্র জল সংকট দেখা দিয়েছে ওই দুটি গ্রামে । মেটে নারানপুরে পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইন ও কল বসলেও তাতে জল আসে না।

অন্যদিকে মাঝি পাড়ায় এখনও পাইপ লাইনই যায়নি। মাঝি পাড়ায় টিউবঅয়েল গুলিও বিকল হয়ে পড়েছে কয়েকদিন ধরে । ফলে সংকট চরমে উঠেছে । দুরে মাঠের সাবমার্সিবেল থেকে চেয়ে চিন্তে জল আনতে হচ্ছে। আজকের বিক্ষোভ মিছিলে বড়জোড়ার প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী ও সিপিআই(এম) দলের বড়জোড়া এরিয়া সম্পাদক সুজয় চৌধুরী সহ উপস্থিত ছিলেন পূর্ণেন্দু ব্যানার্জী, বিকাশ মাঝি, কাঞ্চনী মাঝি সহ অনেকে । বিডিও সুরজিৎ পন্ডিত জানান, বুধবারের মধ্যে নলকূপ গুলি সারানো হবে। পাশাপাশি যাতে দ্রুত নল বাহিত পানীয় জল সরবরাহ করা হয় তা পিএইচই আধিকারিকদের বলা হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top