News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ভারতীয় ইতিহাস সংকলন সমিতি, অসমের উদ্যোগে আয়োজিত ত্রিদিবসীয় কৰ্মশালার সমাপ্তি
Image

ভারতীয় ইতিহাস সংকলন সমিতি, অসমের উদ্যোগে আয়োজিত ত্রিদিবসীয় কৰ্মশালার সমাপ্তি

গুয়াহাটি, ২৫ এপ্রিল (হি.স.) : ভারতের ইতিহাসকে শুদ্ধ, যথার্থ তথ্যের ভিত্তিতে নবপ্ৰজন্মের কাছে উপস্থাপনের প্ৰভাবী উপায় এবং সংগঠনের আগামী কাৰ্যপ্ৰণালী ইত্যাদি বিষয়ে অবগত করতে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি, অসমের উদ্যোগে সংগঠনের কাৰ্যকৰ্তাদের জন্য পরিচালিত ত্রিদিবসীয় কৰ্মশালার সমাপ্তি হয়েছে।

গুয়াহাটির মালিগাঁওয়ে অবস্থিত আদিংগিরিতে গত ২১ এপ্ৰিল থেকে এই কৰ্মশালা শুরু হয়েছিল। কর্মশালায় অসমের বিভিন্ন জেলা থেকে শতাধিক কাৰ্যকৰ্তা অংশগ্রহণ করেছিলেন। এতে অখিল ভারতীয় ইতিহাস সংকলন যোজনার রাষ্ট্ৰীয় মহাসচিব হেমন্ত ধিং মজুমদারের পৌরোহিত্যে কর্মশালাটি ছয়টি সত্ৰে অনুষ্ঠিত হয়েছে। প্ৰথম উদ্ঘাটন সত্ৰে আৰ্য আক্ৰমণ তত্ত্ব যে ভুল, সে সম্পৰ্কে ড. নিলাঞ্জন দে তাঁর বক্তব্যে বিস্তারিত তুলে ধরেছেন। দ্বিতীয় সত্ৰে রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের সহ-ক্ষেত্ৰ প্ৰচারক বশিষ্ঠ বুজরবরুয়া ‘হিন্দুত্বই রাষ্ট্ৰীয়ত্ব’ বিষয়ে আলোকপাত করেন।

তৃতীয় সত্ৰে ‘ভারতীয় কাল গণনা’-র ওপর আলোচনা করেন রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের উত্তর-অসম প্ৰান্ত বৌদ্ধিকপ্ৰমুখ তীৰ্থঙ্কর দাস কলিতা। চতুৰ্থ সত্ৰে রাষ্ট্ৰীয় স্বয়ংসেবক সংঘের প্ৰান্ত প্ৰচার নৃপেন বৰ্মণ আদৰ্শ কাৰ্যকৰ্তার জন্য যোজনার আবশ্যকতা নিয়ে বক্তব্য পেশ করেছেন।

পঞ্চম সত্ৰে ভারতীয় ইতিহাস সংকলন সমিতি প্ৰান্ত প্ৰচারপ্ৰমুখ নিপন শইকিয়াই ‘আইটি এবং সোশ্যাল মিডিয়ার কার্যকর ব্যবহার’ বিষয়ের ওপর আলোকপাত করেন। ষষ্ঠ সত্ৰে ভারতীয় ইতিহাস সংকলন সমিতির উপসভাপতি ড. নিরঞ্জন কলিতা বাৰ্ষিক যোজনা সম্পর্কে নানা তথ্য তুলে ধরেছেন। এছাড়া যুব ইতিহাসবিদ-প্ৰমুখ ড. রক্তিম পাটর ইতিহাসের মূলভূত সিদ্ধান্তের বিষয়ে তথ্য সংবলিত বক্তব্য পেশ করেছেন।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top