নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে এক মহিলা সহ পাঁচজন আটক হয়েছে৷ যারা যায় গাঁজা পাচারকারীরা এখন মহিলাদেরকে এই পাচার বাণিজ্যে শামিল করছে৷ মঙ্গলবার একটি এসি মেশিনের ভিতরে করে গাঁজা ভর্তি করে ট্রেনে করে পাচারের চেষ্টা করা হচ্ছিল৷ কিন্তু তাদের সেই কৌশল সফল হয়নি৷ সন্দেহজনক ভাবে আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে এক মহিলা সহ পাঁচজনকে জালে তুলতে সক্ষম হয়েছে জিআরপি জোয়ানরা৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, আগরতলা রেল স্টেশন থেকে গাজা সহ আটক এক মহিলা৷ এ.সি মেশিনের ভিতরে করে গাঁজা নিয়ে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল ঐ মহিলা৷ জি.আর.পি-র এসপি অমিতাভ পাল জানান নেশার বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে৷ তারই অঙ্গ হিসাবে এইদিনও আগরতলা রেল স্টেশনে তল্লাসি অভিযান চালানো হয়৷ তল্লাসি অভিযানে এইদিন মোট ৫ জনকে আটক করা হয়৷ ৫ জনের মধ্যে এক জন মহিলা রয়েছে৷ মহিলার সাথে একটি এসি মেসিন ছিল৷ সেই এসি মেশিনের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু শুকনো গাজা৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ রেলে করে যাতে গাঁজা পাচার করতে না পারে সেজন্য জিআরপিএফের নজরদারি ও তৎপরতা আরো বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে আইন কানুনের তোয়াক্কা না করে ব্যাপক গাঁজার চাষ হচ্ছে৷৷ রাজ্যে উৎপাদিত গাজা বহির রাজ্য এবং বহির রাষ্ট্রে নানা কৌশলে পাচার করা হচ্ছে৷ রাজ্য সরকার এ ধরনের নেশার বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করলেও পরিস্থিতি সামাল দেওয়া রীতিমতো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ সরকার ও প্রশাসনের প্রয়াসকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নতুন নতুন কৌশলে গাঁজা পাচারকারীরা গাঁজা পাচার অব্যাহত রেখেছে৷

পাচরাকালে আগরতলা রেল স্টেশনে গাঁজা উদ্ধার, মহিলাসহ আটক পাঁচ
Tags:
Releated Posts
বিপজ্জনক অবস্থায় বেগ্রাম পাড়ার সেতু, দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের
আগরতলা, ১৭ জুন : মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকার প্রধান যোগাযোগ সড়কের একটি সেতুর সাইড ওয়াল…
নেশামুক্ত ভারত সপ্তাহ উপলক্ষে দক্ষিণ জেলায় সচেতনতামূলক কর্মসূচি শুরু
নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৭ জুন : আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা…
জল জীবন মিশনের পাম্পের জলে ডুবছে কৃষিজমি, ক্ষোভে ফুঁসছে দক্ষিণ মানিকভান্ডারবাসী
কমলপুর, ১৭ জুন: কমলপুর মহকুমার অন্তর্গত দক্ষিণ মানিকভান্ডার এলাকার বিস্তীর্ণ কৃষিজমি দীর্ঘদিন ধরে জলাবদ্ধ অবস্থায় পড়ে থাকায় চরম…
দক্ষিণ ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য, ধ্বংস ৩০ হাজার গাঁজার চারা
আগরতলা, ১৭ জুন: মাদকবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ। বুধবার পি.আর. বাড়ি থানার পুলিশ,…

















