News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচরাকালে আগরতলা রেল স্টেশনে গাঁজা উদ্ধার, মহিলাসহ আটক পাঁচ
Image

পাচরাকালে আগরতলা রেল স্টেশনে গাঁজা উদ্ধার, মহিলাসহ আটক পাঁচ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷  অভিনব কায়দায় গাঁজা পাচার করতে গিয়ে মঙ্গলবার আগরতলা রেল স্টেশনে এক মহিলা সহ পাঁচজন আটক  হয়েছে৷ যারা যায় গাঁজা পাচারকারীরা এখন মহিলাদেরকে এই পাচার বাণিজ্যে শামিল করছে৷ মঙ্গলবার একটি এসি মেশিনের ভিতরে করে গাঁজা ভর্তি করে ট্রেনে করে পাচারের চেষ্টা করা হচ্ছিল৷ কিন্তু তাদের সেই কৌশল সফল হয়নি৷ সন্দেহজনক ভাবে আগরতলা রেল স্টেশনে অভিযান চালিয়ে এক মহিলা সহ পাঁচজনকে জালে তুলতে সক্ষম হয়েছে জিআরপি জোয়ানরা৷ ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, আগরতলা রেল স্টেশন থেকে গাজা সহ আটক এক মহিলা৷ এ.সি মেশিনের ভিতরে করে গাঁজা নিয়ে বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল ঐ মহিলা৷ জি.আর.পি-র এসপি অমিতাভ পাল জানান নেশার বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে৷ তারই অঙ্গ হিসাবে এইদিনও আগরতলা রেল স্টেশনে তল্লাসি অভিযান চালানো হয়৷ তল্লাসি অভিযানে এইদিন মোট ৫ জনকে আটক করা হয়৷ ৫ জনের মধ্যে এক জন মহিলা রয়েছে৷ মহিলার সাথে একটি এসি মেসিন ছিল৷ সেই এসি মেশিনের ভিতর থেকে উদ্ধার করা হয়েছে বেশকিছু শুকনো গাজা৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করা হয়েছে৷ রেলে করে যাতে গাঁজা পাচার করতে না পারে সেজন্য জিআরপিএফের নজরদারি ও তৎপরতা আরো বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে৷ উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে আইন কানুনের তোয়াক্কা না করে ব্যাপক গাঁজার চাষ হচ্ছে৷৷ রাজ্যে উৎপাদিত গাজা বহির রাজ্য এবং বহির রাষ্ট্রে নানা কৌশলে পাচার করা হচ্ছে৷ রাজ্য সরকার এ ধরনের নেশার বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করলেও পরিস্থিতি সামাল দেওয়া রীতিমতো চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে৷ সরকার ও প্রশাসনের প্রয়াসকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে নতুন নতুন কৌশলে গাঁজা পাচারকারীরা গাঁজা পাচার অব্যাহত রেখেছে৷

Releated Posts

১৩০০-র বেশি কণ্ঠে ‘সহস্রকণ্ঠে বন্দে মাতরম’, স্বাধীনতা দিবসে বিশেষ উদ্যোগ এমবিবি কলেজের

আগরতলা, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশাত্মবোধের আবহে বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করতে চলেছে মহারাজা বীর বিক্রম (এমবিবি)…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ধর্মনগরে ৮০তম স্বাধীনতা দিবসের চূড়ান্ত মহড়া, কড়া নিরাপত্তায় উত্তর ত্রিপুরা

ধর্মনগর, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার ধর্মনগরের বিবিআই ময়দানে সম্পন্ন হলো চূড়ান্ত ফুল ড্রেস প্যারেড…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

ছাউনি নেই, পানীয় জলের সংকট—সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল দশায় প্রশ্নের মুখে শিশুদের নিরাপত্তা

সোনামুড়া, ১৩ আগস্ট: সোনামুড়া নগর পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোরোমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল পরিকাঠামো নিয়ে ক্ষোভ বাড়ছে…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিদ্যুৎহীন আড়ালিয়া নামারকুচি জেবি স্কুল, শৌচালয় ও পানীয় জলের সংকটে পড়ুয়ারা

আড়ালিয়া, ১৩ আগস্ট: বিদ্যুৎ সংযোগ নেই, পর্যাপ্ত শৌচালয়ের ব্যবস্থা নেই, পাশাপাশি নিরাপদ পানীয় জলেরও সংকট—একাধিক মৌলিক সমস্যায় জর্জরিত…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top