News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সরব দিলীপ
Image

তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, সরব দিলীপ

কলকাতা, ২৫ এপ্রিল (হি. স.) : আরামবাগের সাংসদ তৃণমূলের অপরূপা পোদ্দারের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যে মামলা হয়েছে, সেই নিয়ে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷

মঙ্গলবার নিউটাউনের ইকোপার্কে প্রাতঃভ্রমণের পর দিলীপবাবু বলেন, ‘‘সবার কোটা হয় কীভাবে? ড্রাইভারের কোটা, পিয়নের কোটা। সারা দেশে তো এই সিস্টেম উঠে গিয়েছে। এখানে আছে কীভাবে? এই ধরনের যত নিয়োগ হয়েছে, তার তদন্ত হওয়া উচিত ।’’

প্রসঙ্গত, কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারের প্যাডে গ্রুপ–সি নিয়োগের তালিকা ধরে বেআইনি নিয়োগের অভিযোগ তোলা হয়। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। এ নিয়ে সিবিআই তদন্তের আর্জি জানান বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। অন্যদিকে, সেটাকে ভুয়ো বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস সাংসদ। আর মানহানির নোটিশ পাঠান।

একই অভিযোগ তুলে আগে অপরূপা পোদ্দারের বিরুদ্ধে সিবিআইয়ের দিল্লি ও কলকাতার অফিসে চিঠি পাঠিয়েছিলেন। সোমবার পাল্টা আরামবাগের সাংসদের বিরুদ্ধে মামলা করেন বিজেপি নেতা। কলকাতা হাইকোর্টে সেই মামলা গৃহীত হয়েছে বলে খবর। ২৬ এপ্রিল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

পৌরসভায় নিয়োগ নিয়েও সিবিআই তদন্ত প্রসঙ্গেমন্তব্য করেন দিলীপবাবু। তাঁর বক্তব্য, ‘‘বিশাল দুর্নীতিতে নেতা-নেত্রীরা লাভবান হয়েছে । কোর্টে একটার পর একটা কেস হয়েছে । যখন থেকে তৃণমূল ক্ষমতায় এসেছে, দুর্নীতির আখড়া চলছে । যতগুলি নিয়োগ হয়েছে, সব তদন্ত হওয়া উচিত।”

Releated Posts

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top