News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রী
Image

নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মুখ্যমন্ত্রী

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন৷ সাক্ষাতের সময় মুখ্যমন্ত্রী রাজ্যের বিমান পরিবহন সেক্টরের উন্নতিকল্পে যে সমস্ত প্রস্তাবসমুহ কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে সেই প্রস্তাবসমূহ কেন্দ্রীয়মন্ত্রীকে অবহিত করেন৷ রাজ্যের জনগণের স্বার্থে দ্রত এই সকল প্রকল্প প্রস্তাবগুলো অনুমোদনের জন্য মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছেন৷কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সাথে আলোচনায় মুখ্যমন্ত্রী আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করা এবং রাতে এমবিবি বিমানবন্দরে বিমান চলাচলের বিষয়টি তুলে ধরেন৷ এছাড়াও মুখ্যমন্ত্রী কৈলাসহরের হীরাছড়ায় গ্রিণ ফিল্ড এয়ারপোর্ট নির্মাণ, পুনরায় রাজ্যে কার্গো সার্ভিস চালু, আগরতলা-মুম্বাই, আগরতলা-হায়দ্রাবাদের মধ্যে সরাসরি বিমান চালানোর জন্য অনুরোধ জানান৷ তাছাড়াও মুখ্যমন্ত্রী কৈলাসহর বিমানবন্দরকে চালু করা এবং রাজ্যের প্রস্তাবিত ৬টি স্থানে হেলি-পোর্ট নির্মাণের জন্য কেন্দ্রীয় মন্ত্রকের অনুমোদনের জন্য অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top